somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবী পরিবারের(আঃ) শানে পবিত্র কোরানের আয়াত

০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুরা নুর,আয়াত# ৫৫
“আল্লাহ প্রতিশ্রুতি দিয়াছেন তাহাদেরকে যাহারা তোমাদের মধ্যে ঈমান আনিয়াছে এবং সৎ কর্ম করিয়াছে।অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে খিলাফাত প্রদান করিবেন”।
এই আয়াতের উদ্দেশ্য আল্লাহর রাসুলের(সাঃ) বংশধর।আর এক রেওয়ায়েতে যুগের ইমামকে বুঝান হয়াছে।অন্য রেওয়ায়েতে বলা হইয়াছে যে,হযরত ইমাম মাহদী(আঃ) এবং তাঁহার সঙ্গীদের শানে এই আয়াত নাজিল হইয়াছে।
(সুত্রঃ কেফাইয়াতুল মোওয়াহহেদীন, ২য় খন্ড,পৃঃ২৪০; মাজমাউল বায়ান,৭ম খন্ড,পৃঃ১৫২;মেহদী মাউদ,পৃঃ২৫৯;বয়ানুস সায়াদাহ,৩য় খন্ড,পৃঃ১২৯; ইয়ানাবিউল মাওয়াদ্দাহ,পৃঃ৪২৫;) দালায়েলুল ইমামাত,পৃঃ৪৫; শাওয়াহেদুত তাঞ্জিল,১ম খন্ড,পৃঃ৪১২;তাফসীরে ফরাত,পৃঃ১০৩)।
সুরা ফুরকান,আয়াত# ৫৪
“ এবং তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে;অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ্ব স্থাপন করিয়াছেন।“
ইবনে শিরিন বর্ননা করিয়াছেন যে, এই আয়াতে আল্লাহর রাসুল(সাঃ) হযরত আলী বিন আবি তালিবের শানে নাজিল হইয়াছে,যখন তিনি হযরত ফাতিমাকে(আঃ) হযরত আলীর(আঃ) সাথে বিবাহ দিলেন।আবু আহমদ বিন সুলাইমান হযরত আলী বিন মুসা রেজা(আঃ) হইতে বর্ননা করিয়াছেন এবং তিনি নিজের পবিত্র পুর্ব পুরুষগন হইতে এইভাবে বর্ননা করিয়াছেনঃআমি তাহাদের নিকট হইতে শুনিয়াছি হযরত আলী ফরমাইয়াছেন যে, একদিন আল্লাহর রাসুল(সাঃ) আমাকে ফরমাইলেনঃ হে আলী! আল্লাহ পাক তোমাকে ৩ ধরনের এমন মরযাদা প্রদান করিয়াছেন যাহা আমাকেও প্রদান করেন নাই।১/আমার মত একজন শ্বশুর তুমি পাইয়াছ,২/তোমার স্ত্রী ফাতিমা জান্নাতবাসী সমস্ত রমনীর নেত্রী এবং ৩/তোমার ২পুত্র হাসান এবং হোসাইন শহীদগনের নেতা এবং জান্নাতবাসীদের সর্দার।
(সুত্রঃ মাজমাউল বায়ান,৭ম খন্ড,পৃঃ১৫৭; শাওয়াহেদুত তাঞ্জিল,১ম খন্ড,পৃঃ৪১৪;গায়াতুল মোরাম,পৃঃ৩৭৫;জাজবায়ে বেলায়েত,পৃঃ১৫৬;বয়ানুস সায়াদাহ,৩য় খন্ড,পৃঃ১৪৫;জাখায়েরুল উকবা,পৃঃ৩০;ইয়ানাবিউল মাওয়াদ্দাহ,পৃঃ৪৬;শাওয়াহেদুত তানজিল,১ম খন্ড,পৃঃ৪১৪;নুরুল আবসার,পৃঃ১০২।)
সুরা ফুরকান,আয়াত# ৭৪
“ এবং যাহারা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক!আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যাহারা আমাদিগের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদিগকে মুত্তাকীদিগের জন্য নেতা ও ইমাম কর”।
যাহারা আরজ করে হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দান কর আমাদের স্ত্রীগন হইতে[অর্থাত খাদিজা এবং আমাদের সন্তান-সন্ততি অর্থাৎ হযরত ফাতিমা থেকে],চক্ষু সমূহের শান্তি অর্থাত হাসান-হোসাইন এবং আমাদেরকে পরহেযগারদের আদর্শ করুন।
অর্থাৎ নবী পাক(সাঃ) ও হযরত আলী(আঃ) এবং নবী পাকের(সাঃ) বংশধর সম্বন্ধ্বে অবতীর্ন হইয়াছে।তাঁহাদের ছাড়া আর কাউকেও উদ্দেশ্য করা হয় নাই।
(সুত্রঃ কেফাইয়াতুল মোওয়াহহেদীন, ২য় খন্ড,পৃঃ৬৬২; মেহদী মাউদ,পৃঃ২৫৯;বয়ানুস সায়াদাহ,৩য় খন্ড,পৃঃ১৫০;দালায়েলে ইমামাত,পৃঃ৪৭; শাওয়াহেদুত তাঞ্জিল,১ম খন্ড,পৃঃ৪১৬;তাফসীরে ফুরাত,পৃঃ১০৬;তাফসীরে কুমী,২য় খন্ড,পৃঃ১১৭;)।

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×