somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে বাস্তবমুখী হওয়ার প্রতি গুরুত্বারোপ- আমিরুল মু'মিনিন হযরত আলী(আঃ)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিশ্চিতভাবে জেনে রাখো, তুমি তোমার সকল আকাঙ্খা পূরণ করতে পারবে না এবং নির্দিষ্ট সময়ের অধিক জীবনযাপন করতে পারবে না। তুমি তাদের পথেই চলেছো যারা তোমার পূর্বে এপথে ছিল। সুতরাং পার্থিব উপকরণ সঞ্চয়ে নমনীয় হও এবং যা অর্জন করেছো তা ব্যবহারে উত্তমপন্থা অবলম্বন কর। কেননা, পার্থিব উপকরণ সঞ্চয়ে অতিশয় বাড়াবাড়ি অনেক সময় লুটতরাজের পরিণতি বয়ে আনে। সুতরাং প্রত্যেক জীবিকা অনুসন্ধানকারী তাদের কাঙ্খিত জীবিকা লাভ করতে পারে না এবং কোন মধ্যপন্থী অনুসন্ধানকারী তার জীবিকা হতে বঞ্চিত হয় না। প্রতিটি নিচ জিনিস থেকে নিজকে দূরে সরিয়ে রেখো যদিও বা এসব নিচ জিনিস তোমাকে তোমার ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারে; কারণ তুমি নিজের যেপরিমাণ সম্মান নষ্ট করছো তার সমপরিমাণ মূল্য অর্জন করতে পারবে না। অন্যের গোলাম হয়ো না; কারণ আল্লাহ তোমাকে স্বাধীন জীব হিসেবে সৃষ্টি করেছেন। যে ‘কল্যাণ’ মন্দ মাধ্যম ব্যতীত অর্জিত হয় না তাতে কোন কল্যাণ নেই এবং গর্হিতপন্থায় কষ্টের মাধ্যমে যে আয়েশ অর্জিত হয় তাতেও কোন শান্তি নেই। সাবধান, লালসার বাহন যেন তোমাকে নিয়ে ধ্বংসের ঝরনায় নামিয়ে না দিতে পারে। যদি তুমি পার তোমার নিজের ও আল্লাহর মাঝে কোন সম্পদশালীকর্তা উপস্থিত না করে চলতে তাহলে তাই কর। কেননা, তুমি তোমার জীবিকা পাবেই; তুমি তোমার অংশ লাভ করবেই। মহিমান্বিত আল্লাহর কাছ থেকে সামান্য কিছু পাওয়া তাঁর বান্দার কাছ থেকে অনেক পাওয়া অপেক্ষা অনেক বেশী ও মর্যাদাশীল। যদিও সবকিছুই মহান আল্লাহর।

তুমি নীরব থেকে যা হাতছাড়া করেছো তা অপেক্ষা যা কথা বলে হাতছাড়া হবে অনেক সহজতর। কেননা, যাকিছু মশকে আছে তার মুখ শক্ত করে আটকে দেওয়ার মাধ্যমে তা সংরক্ষণ করা যায়। তোমার হাতে যা আছে তা রক্ষা করা অন্যের হাতে যা আছে তা চাওয়া অপেক্ষা উত্তম ও পছন্দনীয়। অন্যের কাছে যাচনা করা অপেক্ষা নৈরাশ্যের তিক্ততা অনেক ভালো। অন্যায়ভাবে হাতে আসা অঢেল সম্পদ অপেক্ষা সততার সাথে পরিশ্রম করা অনেক ভালো। প্রত্যেক ব্যক্তি নিজেই তার গোপন রহস্যের সর্বোত্তম প্রহরী।
যা ক্ষতিকর তার জন্য মানুষ অনেক সময় সংগ্রাম করে। যে বেশী কথা বলে সে বোকার মতো কথা বলে। যে ভেবে দেখে সে উপলব্ধি করতে পারে। ধার্মিক লোকদের সাথে মেলামেশা করো; তাতে তুমিও তাদের একজন হয়ে যাবে। পাপী লোক থেকে দূরে সরে থেকো, তাতে তুমি নিরাপদ থাকতে পারবে। হারাম খাদ্য সর্বাধিক নিকৃষ্টতম বস্তু। দুর্বলের প্রতি অত্যাচার নিকৃষ্টতম অত্যাচার।
যেখানে কোমলতাকে কঠোরতা মনে করে সেখানে কোমলতার পরিবর্তে কঠোর আচরণ কর। অনেক সময় চিকিৎসাই পীড়া বৃদ্ধি করে আর পীড়াই চিকিৎসার ভূমিকা পালন করে। অনেক সময় অশুভাকাঙ্খী সঠিক উপদেশ দেয় এবং শুভাকাঙ্খীও প্রতারণা করে। কখনো আশার ওপর নির্ভরশীল হয়ো না, কারণ আশা হচ্ছে বোকার সম্পদ। কারো অভিজ্ঞতা সংরক্ষণ করা জ্ঞানের পরিচায়ক, তোমার সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা হলো তা, যা তোমাকে উত্তম উপদেশ দেয়।
সুযোগ হাতছাড়া করে আফসোস্‌ করার আগে এর সৎব্যবহার করো। সকল যাচনাকারী যা চায় তা পায় না এবং সকল প্রস্থানকারী আর ফিরে আসে না। পরকালের সহায় ও উপকরণসমূহ নষ্ট করার মানেই হলো ধ্বংস প্রাপ্ত হওয়া।
প্রত্যেকটি বিষয়ের একটা পরিণতি আছে। যা তোমার জন্য নির্ধারিত তা সহসাই তোমার কাছে এসে পৌছাবে। একজন ব্যবসায়ী ঝুঁকি গ্রহণ করবেই। অনেক সময় ক্ষুদ্রও বৃহৎ পরিমাণ অপেক্ষা উত্তম। যেভাবে একজন ইতর লোককে সাহায্য করে কোন লাভ নেই ঠিক তেমনী সন্দিহান বন্ধুর বন্ধুত্বে কোন মঙ্গল আশা করা যায় না। দুনিয়া যখন তোমার মুষ্টিগত থাকে তখন নমনীয় হও এবং আরো বেশি পাওয়ার আশায় নিজেকে ঝুঁকিতে ফেলো না। শত্রুতার অনুভূতিতে ভর করে চলা থেকে বিরত থাকো।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×