somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের পবিত্রতা সংরক্ষনে নবী পরিবারের (আঃ) ভুমিকা

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূচনা (২)
আক্ষরিক ও রূপক

অন্য যে কোনো ভাষার মতো আরবী বা ফারসিতে ব্যবহৃত কোনো শব্দ যদি তার মূল বা শাব্দিক অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয় প্রকৃত বা আক্ষরিক শব্দ। যেমন, আমরা বলি, "চোরটার হাত কেটে ফেলা হয়েছে”। এখানে “হাত” শব্দটা দিয়ে সত্যিকারের হাতকেই বোঝানো হয়েছে। কিন্তু বাক্য অলংকরণের জন্য যদি কোনো শব্দ ব্যবহার করা হয়, আর সেটা যদি শব্দটার মূল অর্থ প্রকাশ না করে, সেটাকে বলা হয় অলংকৃত বা রূপক শব্দ। যেমন, অনেক সময় “হাত” শব্দটা দিয়ে “প্রভাব” বোঝানো হয়। উদাহরণ হিসেবে বলা যায়, “এই ঘটনাতে তার হাত আছে”। এখানে “হাত” বলতে সত্যিকারের হাতকে না বুঝিয়ে বোঝানো হচ্ছে যে, ঘটনাটাকে সে প্রভাবিত করেছে। শব্দের এমন ব্যবহার প্রত্যেক ভাষার সাহিত্যকর্মেই পাওয়া যাবে। এমন ব্যবহার বাক্যের সৌন্দর্য্য বৃদ্ধি করে।

কোরানের অনন্য অসাধারণ আয়াতগুলির মাঝেও আমরা এমন রূপক শব্দ দেখতে পাই। উদাহরণস্বরূপ:

“তুমি তোমার হাত তোমার গলায় আবদ্ধ করে রেখোনা, অথবা সেটা সম্পূর্ণ প্রসারিত কোরোনা। তাহলে তুমি তির®কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।”
(সুরা বনি ইস্রাইল/আল ইসরা: আয়াত ২৯)

এই আয়াতটাতে একেবারে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এখানে “হাত” শব্দটা দিয়ে সত্যিকারের হাতকে অথবা “গলা” শব্দটা দিয়ে সত্যিকারের গলাকে বোঝানো হচ্ছেনা। এই আয়াতটার অর্থ হলো:

“কৃপণ হয়োনা, অথবা অপব্যয়ী হয়োনা। তাহলে তির®কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।”

এরকম আরেকটা উদাহরণ দেয়া যায় ”সীরাত” শব্দটা দিয়ে। আরবী “সীরাত” শব্দটার অর্থ “রাস্তা” অথবা “পথ”। কোরানের প্রথম সুরা আল ফাতিহায় আমরা দেখি:

“আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। তাদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। তাদের পথ নয়, যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট”
(সুরা আল ফাতিহা: আয়াত ৫-৭)

এই আয়াতেও এটা পরিষ্কার যে “পথ” বলতে এখানে সত্যিকারের পথকে বোঝানো হচ্ছেনা। এখানে বলা হচ্ছে:

“আমরা যেনো নবী-রাসুলদের দৃষ্টান্ত অনুসরন করে আল্লাহর সান্নিধ্য পেতে পারি। তাদের দৃষ্টান্ত যেনো অনুসরণ না করি , যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট।”


উপসংহার
আরবী ভাষার উপরে যারা বিশেষজ্ঞ, তারা সবাই এটা মানবেন যে সুরা আল ইসরার ২৯ নং আয়াতে “প্রসারিত হাত” বলতে কোনো অঙ্গ-প্রত্যঙ্গকে বোঝানো হয়নি। এখানে “প্রসারিত হাত” বলতে “অপব্যয়” বোঝানো হয়েছে। একই ভাবে সুরা আল ফাতিহা-য় “সীরাত” বলতে ধূলা বালিতে ঢাকা কোনো রাস্তাকে বোঝানো হয়নি। এখানে আধ্যত্মিক পথ বা নবী-রাসুলদের দৃষ্টান্ত অর্থাৎ ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে।

বিভিন্ন খলিফাদের আমলে যেসব বিশেষজ্ঞ ও পন্ডিত ব্যক্তি ছিলেন, তাঁরাও উপরের এই ব্যাখ্যাগুলোর ব্যাপারে একমত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যখন কোরানের অন্যান্য কিছু আয়াতে আল্লাহর “হাত” অথবা “দৃষ্টি”-র কথা বলা হয়, তখন তাঁরা বলেন যে এই শব্দগুলো দিয়ে সত্যিকারের হাত বা চোখকে বোঝানো হয়েছে। তাঁরা বলেন যে এই আয়াতগুলোতে আল্লাহর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে। আহলে বায়াত (আঃ)-এর অনুসারীরা এই শব্দগুলিকে রূপক অর্থে বিবেচনা করেন।

এই কারনে আমরা এখন এই দুই ভিন্নমতের বিভিন্ন যুক্তিগুলো তুলনা আর পর্যালোচনা করবো। আমরা আরো দেখবো কিভাবে এই দুই মতেরœ বিশেষজ্ঞরা কোরান ও হাদীসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর ব্যাখ্যা দিয়েছেন।

আমরা এখানে খলিফাদের মতাবলম্বীদের ভেতর থেকে একজনের বই এবং আহলে বায়াত (আঃ)-এর মতাবলম্বীদের ভেতর থেকে একজনের বই বেছে নিয়েছি। দুইটা বই-ই আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করেছে। আমরা খলিফাদের মতাবলম্বীদের ভেতর থেকে বেছে নিয়েছি ইবনে খুজাইমাহ-এর লেখা “তাওহিদ”। অন্যদিকে আহলে বায়াত (আঃ)-এর মতাবলম্বীদের ভেতর থেকে বেছে নিয়েছি শেখ সাদুক-এর লেখা “তাওহিদ”। বই দুইটি নিয়ে আলোচনা করার আগে আমরা এই দুই জ্ঞানী ও গুণী ব্যাক্তির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি, যাতে করে আমরা এই দু’জনের খ্যাতি আর সম্মান অনুধাবন করতে পারি।


খলিফাদের মতাবলম্বীদের দৃষ্টিতে ইবনে খুজাইমাহ
খলিফাদের মতাবলম্বী ইসলামী বিশেষজ্ঞরা ইবনে খুজাইমাহ-কে বেশ কিছু বিশেষণে অভিহিত করেছেন। যেমন:
ক্স ইমাম উল আইমাহ (ইমামগণের ইমাম)।
ক্স আল আফিজ আল কাবীর (ইসলামী বিজ্ঞানের তত্ত্বাবধায়ক বা কোরানের হাফেজদের মধ্যে শ্রেষ্ঠ)।
ক্স আল মুজতাহিদ আল মুতলাক (শ্রেষ্ঠ আইনজ্ঞ)।
ক্স বাহরুল উলুম (বিজ্ঞানের সমুদ্র)।
ক্স রাসুল মুহাদ্দিতিন (হাদীসবেত্তাগণের নেতা)।
ক্স হাবর উল উলামা আল আমিলিন ((বিদ্বান মানুষদের বিজ্ঞ পরামর্শদাতা)।
ক্স কাতাবুল উলামা (শিক্ষিতদের কেন্দ্র)।

মুহাম্মদ বিন ইসহাক খুজাইমাহ নিসাবুরি ২১৩ হিজরীতে জন্মগ্রহণ করেন। ৩১১ হিজরীতে তিনি মৃত্যুবরণ করেন। সহী বুখারী ও সহী মুসলিম সহ অনেক জায়গাতেই বিশেষজ্ঞরা তাঁর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন হাদীসের বর্ণনা দিয়েছেন। পাশাপাশি এটাও বলা হয়ে থাকে যে ইবনে খুজাইমাহও বেশ কিছু হাদীসের বর্ণনা দিতে গিয়ে সহী বুখারী ও সহী মুসলিম থেকে উদ্ধৃতি দিয়েছেন।

ইবনে খুজাইমাহ ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তরে বেশ কিছু বিশ্লেষণাত্মক ও গবেষণাধর্মী উত্তর লিখেছিলেন। এছাড়াও তিনি ১৪০ টি বই রচনা করেছেন, যার ভেতরে অন্যতম হলো সহী এ ইবনে খুজাইমাহ। অনেক বিশেষজ্ঞ তাঁর লেখা এই বইকে সহী বুখারী বা সহী মুসলিম-এর তুলনায় উন্নত ও উঁচুমানের বলে মনে করেন। তিনি শাফি মতাবলম্বী ছিলেন।

আমরা এখানে তাঁর লেখা “তাওহিদ” বইটি নিয়ে আলোচনা করবো। এই বইটি সম্পাদনা করেছেন কায়রো-র আল-আজহার ইউনিভার্সিটির মুহাম্মদ খলীল হারাস। ১৩৭৮ হিজরীতে কায়রোর-র আল-আজহার ইউনিভার্সিটি প্রেস থেকে বইটি প্রকাশিত হয়।


আহলে বায়াত (আঃ)-এর মতাবলম্বীদের দৃষ্টিতে শেখ সাদুক
শেখ সাদুক-এর আসল নাম আবু জাফর মুহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন বাবাওয়াহ কুম্মি। তিনি ৩৮১ হিজরীতে মৃত্যুবরণ করেন। সাদুক একজন বিখ্যাত ইসলামী বিশেষজ্ঞ ছিলেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা প্রায় ২০০টি।

আমরা এখানে তাঁর লেখা “তাওহিদ” বইটি নিয়ে আলোচনা করবো। এই বইটি সম্পাদনা করেছেন সৈয়দ হাশিম হুসাইনি তেহরানী। ১৩৮১ হিজরীতে তেহরান থেকে বইটি প্রকাশিত হয়।

আমরা প্রধানত এই দুইটি বই নিয়েই আলোচনা করবো। পাশাপাশি আমরা সহী বুখারী এবং সহী মুসলিম থেকেও কিছু উদ্ধৃতি দেবো। এছাড়াও আহলে বায়াত (আঃ)-এর মতাবলম্বীদের ভেতর থেকে মজলিসি (মৃত্যু ১১১১হিজরী) কর্তৃক সম্পাদিত বিহার উল আনওয়ার থেকেও উদ্ধৃতি দেবো।
চলবে.............
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×