রেডিও তেহরান থেকে,আমেরিকার রাজত্বের দিন শেষ হয়ে এসেছে: ইসরাইলি মিডিয়া
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলা চালানোর ঘোষণা দিয়েও পিছু হটে প্রমাণ করেছেন, বিশ্বে আমেরিকার রাজত্বের দিন শেষ হয়ে এসেছে। এ মন্তব্য করেছে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম।
ইসরাইলের বিভিন্ন দৈনিক মঙ্গলবার প্রকাশিত বেশ কয়েকটি নিবন্ধে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের পিছু হটার সিদ্ধান্তে ইসরাইলের পাশাপাশি কিছু আরব ও ইউরোপীয় দেশ ক্ষুব্ধ হয়েছে।
গত সপ্তাহে ওবামা একাধিকবার সিরিয়ায় হামলা চালানোর হুমকি দিলেও শনিবার এক বিশেষ ভাষণে বলেন, তিনি এ হামলার বিষয়টি কংগ্রেসের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। ইহুদিবাদী ইসরাইল মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে ইরানের মোকাবিলায় আমেরিকার পরাজয়ের বিষয়টি ফুটে উঠেছে।
ইহুদিবাদী দৈনিক ‘ইয়াদিয়োত আহারোনোত’ লিখেছে, বারাক ওবামা সিরিয়ায় হামলার সিদ্ধান্ত থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের স্বার্থ বিকিয়ে দিয়েছেন।
তবে অপর ইসরাইলি দৈনিক মাআরিভ জানিয়েছে, সিরিয়ায় এখন মার্কিন হামলা অনিশ্চিত হয়ে পড়েছে; কারণ, আমেরিকার বেশিরভাগ জনগণ এ হামলার বিরোধী বলে কংগ্রেসে এ সংক্রান্ত বিল পাস হবে বলে মনে হয় না।
অপর দৈনিক ইসরাইল টুডে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় হামলা না চালানোর অজুহাত খুঁজছেন। তার এ মানসিকতা আমেরিকার মিত্র দেশগুলোকে হতাশ করেছে।#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন