জাবের (রা) বর্ণনা করেছেন, এক সময় রাছুলুল্লাহ (সা) এক দল সৈন্যকে কোরায়েশদের এক দল বণিকের পশ্চাদ্ভাবন করার জন্য সমুদ্র তীরবর্তী রাস্তায় পাঠালেন এবং আবু ওবায়দাকে (রা) আমীর বা প্রধান কর্তারূপে নিযুক্ত করে দিলেন। সৈন্য দলের সংখ্যা তিন শত ছিল এবং আমিও তাহাদের মধ্যে একজন ছিলাম। পথিমধ্যেই আমাদের খাদ্য ঘাটতি দেখা দিল। তখন আমাদের আমীর আবু ওবায়দা (রা) আদেশ করলেন, প্রত্যেকের নিকট যা কিছু খাদ্য বস্তু আছে সব একত্র করা হোক। তাই করা হল এবং দুই বস্তা খেজুর মওজুদ হল। অতঃপর তিনি স্বয়ং প্রতিদিন অল্প অল্প করে খাদ্য আমাদিগকে বন্টন করে দিতে লাগলেন। এতদ্সত্ত্বেও তা প্রায় নিঃশেষ হয়ে আসল, এমনকি আমরা মাথাপিছু মাত্র একটি খুরমা পাচ্ছিলাম। ঘটনা বর্ণনাকারী জাবেরকে (রা) এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মাত্র একটি খুরমায় একটি লোকের কি হ’ত? জাবের (রা) বললেন, যখন ঐ একটি হ’তেও বঞ্চিত থাকতে হ’ল তখন ঐ একটিরই মূল্য বোধ হ’ল। ইতিমধ্যেই আমরা সমুদ্রের নিকটে পৌঁছে সমুদ্র তীরের অদূরে একটি বিরাট বালুচরের ন্যায় দেখলাম। আমরা উহার নিকট উপস্থিত হয়ে দেখতে পেলাম, উহা একটি বিরাটকায় মৎস; যাহার নাম “আম্বর।” প্রথমে আমাদের আমীর উহাকে একটি মৃত জীব বলে খেতে ইতস্তত করলেন। অতঃপর তিনি আমাদিগকে বললেন, ইহা খেতে দ্বিধাবোধ করার কারন নেই, যেহেতু আমরা রাছুলুল্লাহ'র (সা) প্রেরিত লোক এবং আল্লাহর রাস্তায় বের হয়েছি। এতদ্ভিন্ন তোমরা সকলেই খাদ্যাভাবে অতিশয় কাতর হয়ে পড়েছো, তাই তোমরা ইহা খেতে পার। সেখানে আমাদের দীর্ঘ এক মাসকাল অবস্থান করতে হ’ল। আমরা তিন শত সৈনিক দীর্ঘকাল পর্যন্ত ঐ মৎসটিই খেতেছিলাম, এমনকি ঐ মৎস খাওয়ার ফলে আমাদের শরীর মোটা-তাজা হয়ে গেল। আমরা উহার চোখের গর্ত থেকে সূর্য তাপে গলিত তৈল কলস ভরে ভরে উঠাতাম এবং এত এত কলস উঠিয়ে ছিলাম। একদা আমাদের সেনাপতি আমীর আবু ওবায়দা (রা) আমাদের মধ্য থেকে ১৩ জন লোককে ১৩টি কলসসহ উহার চোখের গর্তের মধ্যে নামিয়ে দিলেন। অন্য একদিন তিনি উহার একটি পাঁজরের কাঁটা উঠিয়ে ধরলেন এবং আমাদের মধ্য থেকে সর্বাধিক দীর্ঘকায় ব্যক্তিকে সর্বাধিক উঁচু একটি উটের উপর আরোহণ করিয়ে ঐ কাঁটার তলদেশ দিয়ে যাতায়াত করালেন, তাহাতে কাঁটাটির বাঁক তাহার মাথা স্পর্শ করল না। অতঃপর আমরা তথা হ’তে প্রত্যাবর্তনের প্রস্তুতি করলাম এবং সঙ্গে ঐ মৎস্যের কিছু খন্ড নিলাম। মদীনায় এসে আমরা রাছুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে অসাল্লামের নিকট পূর্ণ ঘটনা বললাম। তিনি বললেন, উহা আল্লাহ তা’আলার পক্ষ থেকে তোমাদের জন্য একটি বিশেষ রিযিক ও খাদ্য সামগ্রী ছিল। তোমাদের নিকট উহার কোন অংশ থাকলে আমাকেও খেতে দাও। আমরা কিছু অংশ তাঁহার জন্য পাঠিয়ে দিলাম, তিনি উহা খেলেন (মাছ যত বড়ই হোক, মরা হলেও উহা হালাল)। [ দ্র: বোখারী; ৩য় খ. ৮ম সংস্করণ, পৃ: ১, শায়খ আজিজুল হক]।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভায়েরা ,বুখারী সাহেবের এই হাদিসটি সম্পর্কে কি বলবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।