রবীন্দ্রনাথের একশ’ পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনের নামে বিগত বছরটি ঢাকার নাট্যমঞ্চ ছিলো একচেটিয়া রবীন্দ্রনাথের দখলে। ভারতের বিখ্যাত নাট্যকার গিরিশ কারনাড রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বললেও বাংলাদেশে রবীন্দ্রনাথই যেন একমাত্র নাট্যকার। এরই দৃষ্টান্ত দেখা গেছে ২০১১ সালের মতো ২০১২ সালেও।
গত নভেম্বর মাসে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে সাক্ষাত্কার দেয়ার সময় গিরিশ কনরাড রবীন্দ্রনাথকে দ্বিতীয় শ্রেণীর নাট্যকার বলে অভিহিত করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ কবি হিসেবে অতুলনীয় হলেও নাট্যকার হিসেবে তিনি দ্বিতীয় শ্রেণীর, একেবারেই নিজের মান রাখতে পারেননি। ওনার লেখা নাটক পড়া যায় না। এত ড্রামা আর মেলোড্রামার ছড়াছড়ি যে, একটা সময়ের পর সেই লেখা হজম করা দায়। রবীন্দ্রনাথের নাটক পারিবারিক পরিসরেই সীমাবদ্ধ বলেও মন্তব্য করেন গিরিশ।
এমনই এক নাট্যকার রবীন্দ্রনাথকে ঢাকার নাট্যমঞ্চে এতটাই গুরুত্ব দেয়া হয়েছে যে, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের নামে অনুষ্ঠিত নাট্যোত্সবে সেলিমের মাত্র একটি নাটক ‘ধাবমান’ মঞ্চায়ন করা হয়, অথচ এ উত্সবের ১৪টি নাটকের অধিকাংশই ছিল রবীন্দ্রনাথের। এ উত্সবে কলকাতার কয়েকটি দলও রবীন্দ্রনাথের নাটক নিয়ে অংশগ্রহণ করে। কলকাতার দু’একটি দল সেলিম আল দীনের নাটকের চর্চা করলেও তাদের এ উত্সবে ডাকা হয়নি। উত্সবে আমন্ত্রণ জানানো হয়নি সেলিম আল দীনের বেশকিছু নাটক নিয়মিত মঞ্চায়ন করা নাট্যসংগঠন স্বপ্নদলকেও। বিস্ময়কর এ নাট্যোত্সব গত ২৫ আগস্ট শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলে। এ উত্সব সম্পর্কে নানারকম বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে। অনুষ্ঠানে রামেন্দু মজুমদার বলেন, ‘এই উত্সবে সেলিম আল দীনের নির্দেশিত বিভিন্ন নাটকের সঙ্গে বেশ ক’জন তরুণ নির্দেশকের নাটক দেখানো হচ্ছে, যারা সেলিম আল দীনের আদর্শে কাজ করছেন।’ রামেন্দু মজুমদারের এ বক্তব্যের কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায়নি উত্সবের কর্মসূচিতে। তিনি বলেছেন, ‘সেলিম আল দীন নির্দেশিত বিভিন্ন নাটক’; অথচ ব্যাপারটি ছিল সেলিম আল দীন নির্দেশিত নয় বরং রচিত একমাত্র নাটক। অন্যদিকে তিনি বলেছেন, ‘কয়েকজন তরুণ নির্দেশকের নাটক দেখানো হচ্ছে যারা সেলিম আল দীনের আদর্শে কাজ করছেন’—তার এ বক্তব্যেরও কোনো সত্যতা ছিল না। ঢাকা থিয়েটারের পরই সেলিম আল দীনের নাটক নিয়ে যারা সবচেয়ে বেশি চর্চা করে সেই ‘স্বপ্নদল’কে এ উত্সবে ডাকাই হয়নি, ডাকা হয়নি অন্য কোনো দলকেও, অন্য কোনো তরুণ নির্দেশককেও যারা সেলিম আল দীনের নাটক নিয়ে চর্চা করেন কিংবা সেলিম আল দীনের নাট্যাদর্শের চর্চা করেন। উত্সবটির আয়োজন করেছিল ঢাকা থিয়েটার। উল্লেখ্য, সেলিম আল দীনের নাট্যাদর্শের সঙ্গে রবীন্দ্র নাট্যাদর্শের দূরত্ব যোজন যোজন। এ উত্সবে রবীন্দ্রনাথের আবৃত্তি প্রযোজনাও রাখা হয়। অথচ ‘ধাবমান’ নাটক ছাড়া এ উত্সবের আর কোনো বিষয়ের সঙ্গে সেলিম আল দীনের কোনো সম্পর্ক ছিল না। শুধু সেলিম আল দীন নাট্যোত্সব নয়, প্রায় সব নাট্যোত্সবেই ছিল রবীন্দ্রনাট্যের একচেটিয়া আধিপত্য।
‘দ্বিতীয় শ্রেণীর নাট্যকার’ রবীন্দ্রনাথের একাধিপত্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।