২০১২ সালেই প্রথম কলকাতার নাট্যোত্সব আমদানি করা হয়েছে ঢাকায়। এক দেশের নাট্যোত্সব অন্য দেশে অনুষ্ঠিত হওয়ার নজির এর আগে ছিল না। এই নজির সৃষ্টি হয়েছে গেল বছর। হঠাত্ করেই কলকাতার ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’ উদযাপন করা হয়েছে ঢাকায়। সচেতন মহল হতবাক হয়েছে এ ঘটনায়। গত ১৪ থেকে ২২ সেপ্টেম্বর সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে ৯ দিনব্যাপী এ উত্সব। গত কয়েক বছর ধরে কলকাতার একটি নাট্যদল কলকাতায় এই গঙ্গা-যমুনা নাট্যোত্সব করে আসছে। হঠাত্ করে এ উত্সব কেন ঢাকায় করা হয়েছে, এর কোনো সদুত্তর পাওয়া যায়নি সংশ্লিষ্ট মহলের কাছ থেকে। সাধারণত এক দেশের নাট্যোত্সব অন্য দেশে অনুষ্ঠিত হওয়ার কথা নয়। ঢাকায় নানারকম নাট্যোত্সব হয়, কলকাতাতেও হয় এবং এটাই স্বাভাবিক। ঢাকার নাট্যোত্সবে কলকাতা-ত্রিপুরার নাট্যদলগুলো অংশ নেয়, আবার কলকাতা-ত্রিপুরার নাট্যোত্সবে ঢাকার নাট্যদলগুলো অংশ নেয়—এটাও খুব স্বাভাবিক ব্যাপার। ঢাকার নাট্যোত্সব ঢাকায় অনুষ্ঠিত হবে, কলকাতার নাট্যোত্সব কলকাতায় হবে; কিন্তু হঠাত্ করে কেন কলকাতার নাট্যোত্সব ঢাকায় করা হলো—এ ব্যাপারে ঢাকার প্রতিষ্ঠিত নাট্যদলগুলোর মধ্যেও প্রশ্নের সৃষ্টি হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় হল বুকিং না পাওয়ার আশঙ্কায় অবশ্য প্রশ্নটি কেউ শক্তভাবে তুলে ধরেনি।
ঢাকায় কলকাতার নাট্যোত্সব অনুষ্ঠিত হলেও কলকাতায় কিংবা ত্রিপুরায় বাংলাদেশের কোনো নাট্যোত্সব কখনও অনুষ্ঠিত হয়নি। ঢাকায় প্রায়ই বড় বড় নাট্যোত্সব হয়ে থাকে। শিল্পকলা একাডেমী, গ্রুপ থিয়েটার ফেডারেশন ছাড়া বেশকিছু নাট্যদল ধারাবাহিকভাবে নাট্যোত্সব করে আসছে, অথচ এসব উত্সবের কোনো একটিও ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতের কোথাও অনুষ্ঠিত হয়নি।
অভিজ্ঞ মহলের মতে, নানাভাবে সাংস্কৃতিক আগ্রাসন চলছে বর্তমান বাংলাদেশের ওপর; আর এ আগ্রাসন অত্যন্ত সুপরিকল্পিত। এই আগ্রাসনের ধারাবাহিকতায়ই ঢাকায় আমদানি করা হয়েছে কলকাতার গঙ্গা-যমুনা নাট্যোত্সব।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।