(১)
কবিতা আমায় ছেড়ে গেছে
এ আর এমন কি!
অনেক কবিই একথা বলে, বলেছে কিংবা বলবে,
তাতে আমার কি?
কবিতা একসময় সবাইকেই ছাড়ে, ছাড়তে হয়
তাই আমি এখন ভালোবাসার দিকে ঝুকছি।
(২)
আমার মোবাইল ফোনে মেসেজ এসেছে
‘কথা বলুন আপনার প্রিয় জনের সাথে, সবচেয়ে কম রেটে’
কথা আমি বললাম অনেকক্ষণ, যতক্ষণ না ধরে আমায় পিষছে
ওনাদের ধবল...
আমার সাথে হলো গার্লফ্রেন্ডের খুনসুটি
ব্যাপারটি বুঝে গেলো আমার প্রিয়তম মোবাইল ফোনটি,
আবার টেক্সট মেসেজ-
‘প্রিয়জনের সাথে তো খুনসুটি হবেই, সমস্যা কি?
সাহায্য নিন লাভগুরুর’।
লাভগুরু আমাকে লাভ শেখায়, আমিও শিখি অতি যত্নে
অ্যাপ্লাই করে মহাসুখ পেয়ে যাই
গার্লফ্রেন্ড ও আমার উত্তেজনা এখন চরমে।
শ্রান্ত হয়ে শুয়ে পড়ি, পাশে আমার প্রিয়তম মোবাইল ফোন।
(৩)
তুমি সমুদ্র,
উত্থাল-পাতাল ঢেউ।
নরকের কীট কখনো প্রবঞ্চনা করেনা
সময়ের সাথে,
হিমশীতল ধারণার বাইরে তুমি
জাগতিক মোহ।
আমি সে মোহতেই বেঁচে থাকি।
আমি প্রেমিক বহুকাল ধরে
তোমায় ভালোবাসি।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




