somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধোঁকা

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পত্রিকার এসব বিজ্ঞাপন সবই ভুয়া, বানোয়াট, সবই বাটপারি ! নাজমুলের এসব কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করেই পত্রিকার জন্য উপজেলার সামনের দোকানটিতে এলাম। রাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে নজরে এল বিজ্ঞাপন টি “UK তে সেলসম্যান নিয়োগ, বিস্তারিত 01852…..। জাতীয় দৈনিকের এমন একটি বিজ্ঞাপন সেদিন আমার মগজে UK ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। পরদিনই সকালে ঐ নাম্বারে কল করতেই অসম্ভব ভদ্র এবং মার্জিত ভাষায় একজন বলে উঠল – স্লামালাইকুম। – অলাইকুম … ভাইয়া আজ পেপারে একটি বিজ্ঞাপন দেখলাম এজন্য ফোন করলাম। – জি, আপনি কোথা থেকে বলছেন? – চাঁদপুর থেকে। – আপনার নাম, পাসপোর্ট করা আছে আপনার? – হ্যাঁ করা আছে। – আমরা ‘ আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সিলেক্ট করব। সো আপনি মানসিকভাবে প্রস্তুত হউন। আপনার সিভি টা এই ইমেইলে uk…[email protected] পাঠিয়ে দেন।
আমি একটু বেশি প্রস্তুত হয়ে গেলাম যখন স্বপ্নে দেখলাম UK তে সেলসম্যান হিসেবে কাজ করা শুরু করে দিয়েছি। সেই আনন্দে কয়েকজন কে বলেও দিলাম শীঘ্রই বিদেশে চলে যাচ্ছি ! কাছের মানুষ বেলাল শুনে আমাকে কিছুটা সতর্ক করে দিল। বিনা পয়সায় লন্ডনে যাবি বিষয় টা ক্লিয়ার না, তবে দেখে শুনে পা বাড়া। তার কথায় বিরক্ত হলাম। সত্যিকার অর্থে এদেশের লাখ লাখ বেকার মানুষ মনে প্রাণে একটি বিশ্বাস নিয়ে দৌড়াতে গিয়ে পত্রিকার এসব বিজ্ঞাপন কে যথেষ্ট মুল্যায়ন করে থাকে যা সেদিন নিজেকে দিয়ে বুঝেছিলাম। দিনটি ছিল বুধবার। দুপুরের দিকে ঐ নাম্বার থেকে একটি এসএমএস – UK তে সেলসম্যান নিয়োগের বাছাই কাজ প্রায় শেষ। দশজন সিলেক্ট করা হয়েছে, আপনার অবস্থান UK. 01. ( এটাই আপনার কোড নাম্বার)। প্লিজ কোড নাম্বার টি ভুলবেন না। আগামী 26 নভেম্বর ক্যান্টনমেন্ট অফিসে ভাইভা হবে, পাসপোর্ট নিয়ে চলে যাবেন আর বিকাশ করে মেডিকেল ফি বাবত 8800 টাকা পাঠিয়ে দিবেন তিনদিনের মধ্যে। না পারলেও জানাবেন, আমরা অন্য আরেকজনকে খুঁজে নেব।

আমি তো খুশিতে আত্মহারা। কদিন বাদেই চলে যাচ্ছি তাই এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে টাকা টা ঐ নাম্বারে পাঠিয়ে দিলাম। ফিরতি এসএমএস – Thanks a lot of. Good luck.

স্বপ্ন বুঝি সত্যি হতে চলছে। কত দায়িত্ব নির্ভর চিন্তা করা শুরু করে দিলাম। এত টাকা বেতন পাব ! প্রথমেই বাড়ির কবরস্থান আর রাস্তা টা ঠিক করব। অতি আনন্দে আমি ঘুম হারালাম। তখন আরও কিছু কাছের মানুষ কে খবর টি জানালাম। তারা প্রাণভরে দোয়া করলেন। অনেকে টাকা দিতে ও রাজি ছিল যে যার মত করে। আমার মাকে সারপ্রাইজ দেব ভাবছি।প্রথমবারে মা আমার বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছিল !

বাবা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। মনে মনে বাবাকে বলেই ফেললাম -” দেখবে বাবা আমাদের আর অভাব থাকবে না, একঘরে সবাই থাকতে হবে না। মুশফিকাকে মেডিকেলে পড়াব। সামিয়াকে ধুমধাম করে বিয়ে দেব। বিয়েতে আমার বন্ধুদের দাওয়াত করব। বাবা তোমাকে বলে রাখি আমার কিন্তু একজন স্পেশাল গেস্ট আছে, মেহেরিন তাঁর নাম ! ”

কিছু অপেক্ষা আনন্দের হয়। একদিন ঐ নাম্বারে কল দিয়ে দেখি সুইচড অফ।আমি চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। দুই মাস ধরে চেষ্টা করছি এখনও নাম্বারটা বন্ধ ! নাজমুলের কথাই সত্য হল। বিশ্বাস করে আবার ও ধোঁকা খেলাম। এমনিতেই সংসারে অনেক ঝামেলা। সুমনের টাকা কোথা থেকে দেব? সেদিন আমার এই পৃথিবীর প্রতি ঘৃণা জন্মেছিল খুব যে ঘৃণার আগুনে একটি রাজ্য পুড়ে যেতে পারত। বিজ্ঞাপন মালিক আমাকে ঠকিয়েছে আমার সেদিন সমস্তু মানবজাতিকেই ঠকাতে ইচ্ছে করেছিল। আমার বিশ্বাসের ভিত্তিটাও নড়েচড়ে উঠল। কেন এমন করে মানুষ? আমার মাতৃভূমির মানুষ? সেই মানুষটি আমাকে ধোঁকা দিয়েছে ঠিকই কিন্তু এই কয়দিনে আমাকে যে স্বপ্নের মাঝে বিভোর রেখেছিল এটাই বা কম কীসের ! কিছু স্বপ্নের কাছে অর্থ তুচ্ছ বিষয় এমনটাই মনে হয়েছিল সেদিন, যেদিন আকাশটাও আমার ছিল।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×