somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমদউসামা
অধ্যায়ন ও গবেশনা মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। সাথে সাথে অন্যদের সাথে তা শেয়ার করলে অন্যমানুষও উপকৃত হয়। এজন্যই আমার এপথে চলা।

সমাজকে সুন্দর করতে পারিবারিক দীক্ষা বড় গুরুত্বপূর্ণ

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি সন্তান যখন জন্ম হয় তখন সে থাকে একদমই নিষ্পাপ।
ন্যায়, অন্যায়, ভালমন্দ কোনকিছুর বুঝই থাকেনা তার মস্তিস্কে। ধীরে ধীরে যখন তার মস্তিস্ক বিকাশ লাভ করে, ক্রমান্বয়ে সবকিছু সে বুঝতে ও জানতে শুরু করে। তার চারপাশে যা কিছু সে দেখে তার নতুন বিকাশ লাভ করা সতেজ মস্তিস্ক সেটাকেই সংরক্ষণ করে রাখে। আর এজন্যই দেখা যায় যে, মানুষ চলার পথে অনেককিছু ভুলে গেলেও একদম ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা মনে রাখতে পারে। এর এটাই কারন- সে যখন ঐ ঘটনার সম্মুখীন হয়েছিল তখন তার মস্তিস্ক ছিল প্রখর ও সতেজ।
ঐ মানব শিশু তখন তার চারপাশের পরিস্থিতি দেখে দীক্ষা লাভ করে।
যখন সে তার চারপাশে সৎ মানুষের কার্যকলাপ দেখতে পায় তখন সে সৎ বা ভালমানুষের আচরণ শেখে এবং সাথেসাথে তার মস্তিস্ক উন্নত হতে থাকে। আর যখন সে তার চারপাশে অসৎ মানুষের অশুভ পরিস্থিতি দেখে তখন সে মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। যা সে কখনোই প্রকাশ করতে পারেনা। কিন্তু একই সাথে ঐ পরিস্থিতির কারনে তার মস্তিস্ক অসৎ পথে এগিয়ে যাওয়ার একটা পথ আবিস্কার করে ফেলে।
পরবর্তীতে তার শিশুকালের সীমার মধ্যেই যদি কোনভাবে তাকে সৎপথে এগিয়ে যাওয়ার ও অসৎ পথ থেকে বেঁচে থাকার যথাযথ কোন দীক্ষা না দেওয়া হয়, একটা সময় সে মহা অন্যায়ের জগতে চলে যায়। যখন তাকে ফিরিয়ে আনা বড় অসাধ্য হয়ে যায়।
যেমন গুরুজনরা বলে থাকেন-
কাঁচায় না নোয়ালে বাঁশ,
পাকলে করে ঠাস ঠাস।
বিষয়টা আসলে এমনই।
আজকে যারা সমাজে অসংগতি সৃষ্টি করে বেড়ায়। যারা অন্যায়, জুলুম, অত্যাচার, লুন্ঠন ও দূর্নীতি করে সমাজকে নষ্ট করে দিচ্ছে। খুঁজলে হয়তো দেখা যাবে যে, সে হঠাৎ করেই এতো বড় কোন অন্যায় করে ফেলেনি। ছোটছোট অন্যায় করতে করতে অভ্যস্ত হয়ে একটা পর্যায় সে বড় ধরনের কোন অন্যায় কাজে জড়িয়েছে।
তাই এখনই সতর্ক হওয়া উচিৎ অভিভাবকদের। যাতে ছোটছোট অপরাধ করতে করতে কোন সন্তান অপরাধে অভ্যস্ত হয়ে না পড়ে।
যদি সন্তানকে স্বঠিক নিয়মে নিয়ন্ত্রনে রাখা যায়। অবশ্যই একটা সময় ভবিষ্যত প্রজন্ম সুন্দর এক পরিবেশ সুন্দর এক সমাজ গঠন করে সুন্দর একটি দেশ জাতিকে ‍উপহার দেবে।

_________
ওমর আব্দুল্লাহ।
যাত্রাবাড়ী, ঢাকা।
(০১৯৩৩৭৭৯২৫০)

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×