আমার সমমনা এক বন্ধু । মোটামুটি একাই স্থানীয় পর্যায়ে রাজাকার বিরোধী আন্দোলন চাঙ্গা করে রেখেছিলো । কিন্তু মজার বিষয় তার বাবা কট্টর জামাত পন্থি । কয়েক দিন সভা স্থলে এসে শাসিয়ে গেছেন । কিন্তু বন্ধু আমার অনড় । রাতে বাসায় ফিরলে তার কপালে প্রতিদিন কী জোটে তা সহজেই ধারনাযোগ্য । সেদিন ওর বাবা বারবার ফোন দিচ্ছিল । কিন্তু ও বারবারই কেটে দিচ্ছিল । পরদিন আমাকে ফোন দিয়ে বলে ও ঢাকা । আমি জিজ্ঞাসা করলাম ঢাকা কেন ? উত্তর দিলো - "ঠিকানা তো একটাই, শাহবাগ !!" আমি বললাম বাসা থেকে যেতে দিলো?? ও বলল - বাসা থেকে তাড়িয়ে দিলো বলেই তো যাচ্ছি ।
সত্যিই - আমার বুকটা গর্বে ভরে গেলো । এমন তারুণ্যের বন্ধু হওয়াটাও ভাগ্যের, এমন আগুনের পাশে বসে কিছুটা আঁচ নেওয়াটাও কপালপ্রসূত, এমন সূর্যে উত্তাপ নেওয়াটাও সাধনার । শুধু আমার বন্ধুটিই নয় । এমন সহস্র বন্ধুর, লাখো সহযোদ্ধার ঘর ছাড়ার ডাকে শাহবাগ আজ মুখর - কলকাকলিতে, উচ্ছ্বাসে, উৎসবে, স্লোগানে, প্রতিবাদে আর গানে...যেন সব নদীর এক মোহনা, সব পাখির এক তান, দেশের তরে এক টান, যেন এক শব্দেই কোটি প্রাণের মুক্তি, 'ফাঁসি চাই' - সেই ধ্বনি...
বন্ধুরা, তোদের জন্যে সংগ্রামী শুভকামনা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



