somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়মোড়া ভাঙ্গ শাহবাগ...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক এই মুহূর্তে ঠাণ্ডা লাগছে না শীত লাগছে -এটা বুঝছি না । তবে এটুকু বুঝছি - শাহবাগের এই জাগরণ ক্রমেই এক ঘেয়েমি হয়ে উঠছে ।

আমি আগে কখনও সভা, মিছিল, মিটিং কিংবা ক্ষুদ্র কোনও আন্দোলন করিনি । কিন্তু অবশ্যই সৌভাগ্যবান শাহবাগের জাগরণের শুরু থেকে খুব কাছে থেকে দেখেছি । আমার ধারণাই ছিল না এমন অহিংস প্রতিবাদ করা যায় । এমন শৃঙ্খলভাবে ন্যায্যতা আদায়ের দাবী জানানো যায় । এমন স্লোগান, গান কবিতা আর রম্য-কৌশলে আগ্রাসী হওয়া যায় । সত্যিই, শুধু স্বচ্ছ, সুন্দর আর সুশৃঙ্খল নয় - মহতীও বটে । জানমালের কোন ক্ষতি তো নয়ই বরং জনদুর্ভোগ যা হচ্ছে তাও যৎসামান্য । স্যালুট ঐসব তরুণদের যারা এর প্রানশক্তি আর সঞ্জীবনী শক্তি যুগিয়ে যাচ্ছেন ।

এতদসত্ত্বেও এখন বলব জল কিন্তু ঢের গড়িয়েছে । এতোমধ্যেই একাধিক প্রাণ । প্রতিদিনের ঐ একই দৃশ্য !! গতানুগতিক গানগুলো চলছে, সমানে চলছে 'তুই রাজাকার' আর 'জয় বাংলা' । দল বেঁধে এসে চলছে সংহতি প্রকাশ । প্রতিদিনই নতুন নতুন কর্মসূচী আসছে । পালনও হচ্ছে স্বতঃস্ফূর্ততায় ।

কিন্তু এই কি চূড়ান্ত সমাধান ?? কর্মসূচীর বিভিন্নতা আসছে না । মনে রাখবেন - শক্তের ভক্ত, নরমের যম । ইতিহাসে এমন কোন উল্লেখযোগ্য সংগ্রাম আমার জানা নেই যা এমনি করে শুরু হলেও শেষ সূর্যোদয় দেখতে আক্রমণাত্মক হয়ে উঠতে হয়নি । এতদিনেই হয়তো সমীচীন ছিল আরও খানিকটা আগ্রাসী হওয়া ।

'রাজাকার/জামাত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও - পুড়িয়ে দাও', 'একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো'...প্রভৃতি স্লোগানের মানে কী ?? এগুলো কি ছেলে ভোলানো বোল ?? বাচ্চারা কোন আবদার করলে তা পূরণে আমরা ছলায় কলা মেশায় এই তার বয়স্ক ভার্শন ??

আমার লোমে শুধু টের পাই 'জ্বালোরে জ্বালো' বাক্যের উত্তপ্ত রক্তিম জবাব আসে 'আগুন জ্বালো' । সেখানে অনেক বিজ্ঞ নেতৃস্থানীয় সংগ্রামী আছেন যারা বিষয়গুলো আমার চেয়ে শত গুণে ভালো বোঝেন । দৃষ্টিপাতের আহ্বান । যৌবন যেভাবে জেগেছে - তাকে চিরন্তন জেনে হাত গুঁটিয়ে বসে রইবেন না । প্রতিনিয়ত অনেক সমর্থক বিরোধীদের অপপ্রচারে বিপথগামী হয়ে উঠছে । বেঁচে থাকো শাহবাগ, জেগে থাকো চিরন্তনে, অগ্রসর হও মুক্তিতে, অস্তিত্বের দাবী আদায়ে...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×