যতদূর মনে পড়ে আমার জীবনে প্রথম পড়া বইটি একটি শিশুতোষ গল্পের বই ছিল। আমি তখন ক্লাস টু-তে পড়ি, সবে মাত্র ভাল করে রিডিং পড়তে শিখেছি। সে সময় মেজোভাবী আমাকে দু'টি বই উপহার দেন। জীবনের প্রথম উপহার-ও সম্ভবত ঐ বই দু'টি।আমার জীবনের অনেক প্রথম এবং অনেক ভালো কিছুর সাথে আমার মেজোভাবী জড়িত।এ জীবনে আমি উনারঁ কাছে খুব বেশী ঋণী। আল্লাহ মেজোভাবীকে হাজার বছর হায়াত দান করুক। যাহোক, উনাঁর গল্প আরেকদিন করা যাবে।
ধূসর স্মৃতিতে যতটুকু মনে পড়ে দুটি বই-ই কবি আল মাহমুদের লেখা ছিল। একটি ছড়ার বই (খুব সম্ভবত: "নোলক") অপরটি গল্পের। গল্পের বইটির নাম ছিল----"আড়ি ভাঙ্গার দিন"।।।
দু'জন শিশু বন্ধুর ঘটনা। কোন একটি বিষয় নিয়ে দুজনের ভেতর মনোমালিন্য হয়। তারপর দীর্ঘদিন তাদের কথা বলা বন্ধ থাকে। এতে করে দুজনেই ভীষণ কষ্ট পায়। এরমধ্য ঈদ আসে। ঈদের নামাজের ময়দানে নামাজ শেষে কোলাকুলি করার সময় হঠাৎ এক বণ্ধু আরেক জনের বুকের ভেতর জড়িয়ে ধরে। তাদের মধ্য আবার পূর্নমিলন হয়। আবছা স্মৃতির আলোতে গল্পটির সারমর্ম অনেকটা এরকম।
বইটি পড়ে আমার খুব-ই ভালো লেগেছিল। এখন বড় হয়ে বুঝি আসলেই ঈদ পূর্ণমিলনের দিন তথা আড়ি ভাঙ্গার দিন। এই দিনে সকল কলুষতা ও বিভাজন থেকে মুক্ত হয়ে শান্তির বর্ষণে ভিজে যাবার একটা বড় সুযোগ আমাদের কে হাত ছানি দেয়। খুব নগন্য কোন কারণে বা টুকরো না পাবার অভিমানে মনকে বিভাজিত না করে আমরা সবাই যদি একে অপরকে বুকে টেনে নিতে পারি তবে সেটাই হবে ঈদের পরম এবং সত্যিকারের শিক্ষা। মহান আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ে শুভ চিন্তা করার তৌফিক দান করুক। ঘুচে যাক পৃথিবীর সকল প্রকার বিভেদ, ধুলোর ধরণীতে বিরাজ করুক স্বর্গের সুখ প্রবাহ।
সবাই কে ঈদের শুভেচ্ছা।।।।।।।।।।।।।।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।