somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য কথা বললেই সংসদ থেকে বিএনপির ওয়াক আউট, কারণ কী?

২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘মাফিয়া ডনের সহযোগী’ বলার প্রতিবাদে সংসদে আরো এক দফা ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। গতকাল বুধবার বিকালে সরকারি দলের সদস্য আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বিদেশী এক সাংবাদিকদকে উদ্ধৃত করে এই কথা বলেন। সঙ্গে সঙ্গে এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সদস্যরা। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

এ সময় এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদকেও বিএনপির সংসদ সদস্যদের অনুসরণ করতে দেখা যায়। এর মধ্য দিয়ে চলতি ১৮তম অধিবেশনে নবম বারের মতো ওয়াকআউটের নজির গড়লো বিরোধী দল।

তবে সরকারি দলের সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর পুনরায় ফেরেন বিরোধী সদস্যরা। আসাদুজ্জামান নূর বলেন, একজন বিদেশী সাংবাদিক লিখেছেন যে, তারেক রহমানকে বিদেশের একটি পাবে দাউদ ইব্রাহিমের একজন লোকের সঙ্গে দেখা গেছে। অর্থাৎ তিনি সেখানে বেশ ব্যয়বহুল জীবনযাপন করছেন। তিনি যদি একটি বড় দলের দায়িত্বশীল নেতা হয়ে থাকেন, তাহলে তিনি কেন বিদেশে পড়ে আছেন? তিনি (তারেক) কেন দেশে ফিরে এসে স্বাভাবিক রাজনীতি করছেন না? তিনি কেন ধ্বংসের রাজনীতি করছেন, প্রশ্ন করেন তিনি।

বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরোধী দলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জবাবে তারেক রহমানের প্রসঙ্গ আনেন সরকারি দলের এই সদস্য।

আসাদুজ্জামান নূর তামাক চাষ নিরুৎসাহিত করতে বিড়ি ও সিগারেটের শুল্ক আরো বাড়ানোর প্রস্তাব করেন। সংস্কৃতি খাতের বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তিনি।

মহাজোটে ফাটলÑ রাব্বি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন শরিক দল জাতীয় পার্টির সিনিয়র সাংসদ টি আই এম ফজলে রাব্বি।

গতকাল বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে। মনে রাখতে হবে জনগণ চাইলে ক্ষমতায় বসাতে পারে, আবার সরাতেও পারে।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটে জাতীয় পার্টিকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান দলটির এ সংসদ সদস্য। মহাজোট এখন ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে’ বলেও মন্তব্য করেন তিনি।

রাব্বি বলেন, আগেও বলেছি মহাজোট এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। এর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ফ্রি স্টাইলে কথা বলেন। কোনো বিষয়ে শরিকের মতামত নেয়া হয় না। একলা চলার পথ পরিহার করতে হবে। শরিককে মূল্যায়ন করতে হবে।

‘অসংসদীয় ভাষা’

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এদিনও সংসদে অসংসদীয় ভাষা ব্যবহারের কঠোর সমালোচনা করেন।

বিএনপির এম মাহবুব উদ্দিন খোকন সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, এখন সংসদ হয়ে গেছে গালাগালির স্থান। আমার পরিবারের সদস্যরা এমন অসংসদীয় ভাষা ব্যবহার চায় না। জনগণ এমন সংসদ চায় না। সবাই এ ধরনের বক্তব্যকে নিন্দা করছে। মৃত ও সংসদে অনুপস্থিত কারো সম্পর্কে কুৎসা রটনা বা বক্তব্য না রাখতে স্পিকারের সহায়তা চান বিএনপির এ সাংসদ।

তিনি বলেন, সংসদে আজ যে ইতিহাস সৃষ্টি হচ্ছে তার দায় সংসদ নেতা এড়াতে পারেন না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন যাতে আগামীতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি।

সংসদে অশোভন শব্দ ব্যবহারে বিরোধী দলের ভূমিকাকে দায়ী করেন সরকারি দলের আবদুল মান্নান। বিরোধী দলের সদস্যদের তিনি বলেন, প্রথম থেকেই দেখেছি বিতর্কের সূত্রপাত বিরোধী দল থেকেই শুরু হয়েছে। তার জবাব দিতে গিয়ে কথা বললেই বিরোধী দল ওয়াকআউট করে।

তাহের হত্যাকা- নিয়ে আদালতের রায়ের কথা তুলে ধরে ‘জিয়া ঠা-া মাথায় তাহেরকে হত্যা করে, বলতে হয় খুনি জিয়া, তারা জিয়ার উত্তরসূরি’ মেহেরপুরের জয়নাল আবেদীন এমন বক্তব্য দিলেই বিরোধী দল হইচই শুরু করে।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিরোধী দলের উদ্দেশে বলেন, আগেই বলা রয়েছে সবার বক্তব্য পরীক্ষা করেই বিধিবহির্ভূত শব্দ এক্সপাঞ্জ করা হবে।

বাজেট আলোচনায় অন্যদের মধ্যে মাহমুদুস সামাদ চৌধুরী, আতিউর রহমান আতিক, মকবুল আহমেদ, ইকবালুর রহিম, সোলাইমান হক, শেখ আবদুল ওয়াহ্হাব প্রমুখ বক্তব্য দেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×