somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিএসপি সুবিধা বাতিল করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকায় খালেদা জিয়া নিবন্ধ লিখেছেন

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিএসপি সুবিধা বাতিল করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকায় খালেদা জিয়া নিবন্ধ লিখেছেন। এর চেয়ে দুঃখের আর লজ্জার কিছু হতে পারে না।
তবে শেখ হাসিনা আজ খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করে বলেন, ‘ড্রাফটটা চমত্কার হয়েছে। বোঝা যায় একটি টিম এই ড্রাফট করেছে...’। মাগরিবের নামাজের বিরতির আগে শেষ পর্যায়ে তিনি বলেন, ওয়াশিংটন টাইমস এ লেখা নিবন্ধ ও খালেদা জিয়ার আজকের বক্তৃতায় মিল রয়েছে।
শেখ হাসিনা যখন সংসদে ওই নিবন্ধ থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছিলেন তখন বিরোধীদলীয় নেতারা হইচই করতে থাকেন এবং নিবন্ধটি খালেদা জিয়ার নয় বলে দাবি করতে থাকেন। শেখ হাসিনা বলেন, ‘না বললে তো চলবে না। আর্টিকেলের ১২ জায়গায় আমার নাম লিখে, আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে। আমার বিরুদ্ধে বলেন কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে কেন? আপনি লিখতেই পারেন। আপনার ছেলেকে দিয়ে ২০০৪ সালে আমার ওপর গ্রেনেড হামলা করিয়েছিলেন’।
সংসদ নেতা আরো বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় ছিল ইইউতে চিংড়ি রপ্তানি বন্ধ হয়েছিল জালিয়াতির জন্য। আমরা জিএসপি রক্ষা করি। ইউরোপে চুক্তি করি। নিজে যাই। অস্ত্র ছাড়া ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউটি ফি কোটা পাই। আমেরিকা ২০০৭ সাল থেকে নোটিশ দিচ্ছে। আমরা তো ঠেকিয়ে রেখেছি। আমরা শ্রমিকদের উন্নয়নে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপি আমলে গার্মেন্টস শ্রমিকের বেতন ছিল ১৫০০ থেকে ১৬০০টাকা। আমরা সরকারে আসার পর গার্মেন্টস শ্রমিকের বেতন ৮২ ভাগ বৃদ্ধি করেছি। সব সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন বাড়িয়েছি। বিএনপি পাঁচ বছর ক্ষমতায় ছিল। যখন আমরা ক্ষমতায় আসি তখন মূল্যস্ফীতি ছিল ১১ ভাগ, চালের দাম ৩৮ থেকে ৪০ টাকা, ৩০ লক্ষ মেটন খাদ্য ঘাটতি। আমরা এসে ২৮ টাকায় চাল দিচ্ছি, আমরা খাদ্য উত্পাদন বৃদ্ধি করেছি। এই জিএসপি বন্ধ করার জন্য বিরোধিদলীয় নেতা ওয়াশিংটন টাইমস নামে একটি পত্রিকায় লিখেন, যার মালিক ইহুদি। খালেদা জিয়া ওই নিবন্ধে সব ধরনের অর্থনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। এটা দুঃখের কথা, লজ্জার কথা’।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×