somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদে প্রধানমন্ত্রী যা বললেন তা সবার কাছে সমাদৃত, তাই নয় কি???

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারের বিরুদ্ধে বিরোধী দলের লুটপাটের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি নিয়ে বিরোধী দলের অভিযোগের জবাবে গতকাল শনিবার তিনি সংসদে বলেন, হলমার্কের তানভির তো হাওয়া ভবনের লোক। জিয়া পরিষদের লোক। আমাদের অবস্থা হলো আমরা যেন চোর ধরে চোর হয়ে গেলাম।

পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে জটিলতার ক্ষেত্রে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের থাকা না থাকা প্রশ্ন হয়ে উঠেছিল বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটা ভদ্রলোক একটা ব্যাংকের এমডি থাকবেন কি, থাকবেন নাÑ এটা নিয়ে পদ্মা সেতু হবে কি হবে নাÑ এই ধরনের থ্রেট আসলো। এই ধরনের থ্রেটের কাছে আমরা মাথা নত করবো না। একটা লোক ব্যাংকের এমডি থাকবেন কি থাকবেন নাÑ দক্ষিণাঞ্চলের কোটি কোটি লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমি বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা বেঁচে থাকতে তা হতে দেবো না।

এই বিষয়ে আর কিছু না বলে শেখ হাসিনা বলেন, সময় আসলে আরো বলবো। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক শক্তিশালী দেশ বিরোধিতা করেছিল। সেভেন্থ ফ্লিট পাঠাতে চেয়েছিল, আমাদের মুক্তি আটকাতে পারেনি। পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার পরিবারকে অনেক হেয় করেছেন। কমিশনের কথা বলেছেন। কমিশন কে খেয়েছে? দেশবাসীর মাথা উঁচু করে রাখার জন্য, সব বরাদ্দ ঠিক রেখেই পদ্মা সেতুর জন্য বরাদ্দ দিয়েছি।

পুঁজিবাজার ও আর্থিক খাতে দুর্নীতি দমনেও সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ব্যাংকের টাকা যে লুট করেছেন। তা শেয়ারবাজারে চলে গেছে। আমি বিরোধীদলীয় নেতাকে বলবো, ওনার প্রিয় ফালু আর বাদলকে ধরুন। তাহলে শেয়ারবাজারের টাকা কোথায় গেছে, তা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর আগে বক্তৃতায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দুর্নীতি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ধরেন।

শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, অর্থ আর প্রেম লুকিয়ে রাখা যায় না। অর্থের জৌলুশ ফেটে বের হয়। এক ছেলের টাকা এনেছি, আরেক ছেলের টাকাও আনবো। বিএনপি ক্ষমতায় থাকতে বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি। জনগণ বিদ্যুৎ পায়নি, শুধু খাম্বা পেয়েছিল। বিরোধী দলের ওপর দমন-পীড়নের জবাবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক নিপীড়নের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা পেয়েছিলাম গ্রেনেড হামলা। আইনশৃঙ্খলা পরিস্থিতি এতোই ভালো ছিল যে, আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়।

প্রতিশ্রুতি অনুযায়ী সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেয়া হয়নি বলে খালেদা জিয়ার অভিযোগের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, উনারা কোনো নাম দেননি। আমরা সরকার গঠন করেই উনাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম।

ইসলামের নামে মিথ্যাচার

শেখ হাসিনা বলেন, ইসলামের নামে মিথ্যাচারের মাধ্যমে সরকাবিরোধী প্রচার চলছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও আমার দেশের প্রসঙ্গ ধরে তিনি বলেন, মাননীয় বিরোধীদলীয় নেত্রী অধিকারের কথা বলেন। এই অধিকার আর ‘আমার দেশের’ সম্পাদক বসে বসে অনেক কিছু বলে। কাবা শরিফে গিলাফ পরানোর ছবি, হাইতির ভূমিকম্পের ছবি, আমেরিকার জোন্স টাউনে ১৯৭৮ সালের ছবিকে হেফাজতে ইসলামের ওপর অভিযানের ‘নজির’ হিসেবে তুলে ধরে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আমাদের নাস্তিক বলা হয়। আমরা নাস্তিক হলে আস্তিক কে? আমাদের এই বাংলার মাটিতেই আমাদের জন্ম। আমার পূর্বপুরুষ কী করতেন, তা বাংলার মানুষই জানে।

হেফাজতে ইসলামের মতিঝিলে অবস্থানকে কেন্দ্র করে ষড়যন্ত্র হয়েছিল বলে দাবি করেন তিনি। তারা সমাবেশ করতে চেয়েছিলেন। তারা এপ্রিলে সমাবেশ করে চলে গিয়েছিলেন। ৫ তারিখে বিরোধীদলীয় নেত্রী তাদের থেকে যেতে বললেন। আগুন দিয়ে কুরআন শরিফ পোড়ালো। তারা হেফাজতের কাঁধে বন্দুক রেখে চলতে চেয়েছিল। সেখানে সফল হয়নি। তিনি বলেন, হেফাজত আমির শাহ আহমদ শফীকে বিমানে করে চট্টগ্রামে পৌঁছে দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছোট ছোট ছেলেদের ট্রেনে, বাসে লঞ্চে তুলে দিয়েছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×