somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেশমাকে নিয়ে লেখা মিররের সাংবাদিক সাইমন গ্রেপ্তার

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশব্যাপী আলোচনায় ব্রিটিশ ট্যাবলয়েড মিররের সাংবাদিক সাইমন রাইট। শুধু বাংলাদেশে নন, এবার তিনি গ্রেফতার হয়ে বিশ্বের কাছে আলোচিত হয়ে উঠেছেন।

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রেশমা উদ্ধারের ঘটনাকে মিথ্যা গুজব দাবি করা ব্রিটিশ ট্যাবলয়েড মিররের সাংবাদিক সাইমন রাইটকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রানা প্লাজার খবর প্রচারের কারণে নয়, ২০১০ সালের বিশ্বকাপের সময় এক সমর্থককে ইংল্যান্ড দলের ড্রেসিং রুমে প্রবেশ করিয়ে দেয়ার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২৯ জুন শনিবার সাইমন রাইটকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এরপরের দিন রোববার মিররে বাংলাদেশে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমার ঘটনাকে মিথ্যা অভিহীত করে সাইমন রাইটের প্রতিবেদন প্রকাশিত হয়।

মিররের সাংবাদিক সাইমন রাইটের বিরুদ্ধে ধারণা করা হয়, তিনি বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয়- এটা প্রমাণ করতে গিয়ে পাভলোস জোসেফ নামের এক ফুটবল ভক্তকে ইংল্যাল্ড ফুটবল দলের ড্রেসিং রুমে ঢুকতে দিয়েছেন।

আলজেরিয়ার সঙ্গে ম্যাচ শেষে ইংল্যান্ড দলের ড্রেসিং রুমে জোসেফকে প্রবেশ করিয়ে দেয়ার কারণে সাইমন রাইটের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

তবে রাইটকে কোন ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা কিংবা তার সাংবাদিকতা পেশার সাথে সম্পর্কিত কোন কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

সাউথ আফ্রিকার পুলিশ কমিশনার ভেকি সেলে বলেছিলেন, ‘ক্লোজড সার্কিট ক্যামেরায় পাওয়া ড্রেসিংরুমের ফুটেজ থেকে বোঝা যাচ্ছিল যে বিষয়টি সাজানো।’

তিনি বলেন, "বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতেই একাজ হয়েছে বলে পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।"

মামলায় হেরে গেলে ২৮ জুন শুক্রবার রাইটকে কেপ টাউনে বিশ্বকাপের বিশেষ আদালতে হাজির করা হয়। তবে আদালত তাকে ২৯০ ফাউন্ড জরিমানার বিনিময়ে জামিন দেয়। রাইট বর্তমানে জামিনে আছেন।
এর আগে পুলিশ তার পাসপোর্ট জব্দ করে দেয়।

ভেকি সেলে বলেন, ‘ঘটনাটি সাজানো ছিল, পুলিশের এমন বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। বেশ কয়েকজন ব্যক্তির যোগসাজশেই ঘটনাটি ঘটে।’তবে মিরর জোসেফ নামে ওই ফুটবল সমর্থকের সাথে রাইটের জড়িত থাকার কথা পুরাপুরি অস্বীকার করে।

রোববার মিররকে দেয়া এক সাক্ষতকারে জোসেফ বলেন, ‘ওই দিন যখন ম্যাচ শেষে নিরাপত্তা রক্ষীরা তাকে খোলোয়াড়দের যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছিলেন তিনি তখন টয়লেট খুঁজছিলেন।’

উল্লেখ্য, ৩০ জুন রাইটের অনুসন্ধানে মিররে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেশমা উদ্ধার অভিযানকে মনে হচ্ছে একটি মিথ্যা গুজব। রেশমার এক সহকর্মী মিরর নিউজের কাছে দাবি করেছেন, গত এপ্রিলে রানা প্লাজা ধসে পড়ার দিনই রেশমা তার সাথে বেরিয়ে এসেছিল।’ সূত্র: গার্ডিয়ান

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×