somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্ত্বাবধায়ক দাবি অযৌক্তিক প্রমাণিত ॥ তোফায়েল

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবি যে অযৌক্তিক তা গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও প্রবীণ জননেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, অযৌক্তিক তত্ত্বাবধায়ক দাবি প্রতিষ্ঠিত করতেই তারা গাজীপুর সিটি নির্বাচনকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার ও আষাঢ়ে গল্প বলে যাচ্ছে। অসত্য কথা বলতে তাদের কোন ক্লান্তি নেই। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যই প্রমাণ করে তাদের প্রার্থী হেরে যাবে। তবে বিএনপিযত পরিকল্পনাই করুক এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। বিএনপি সরকারের ‘মৃত্যু ঘণ্টা বাজানোর হুমকি দিলেও তা কখনই বাজবে না।
সদ্য সমাপ্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তার কোন ভিত্তি নেই। তাদের কথার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। বিগত নির্বাচনগুলোতেও তারা একই ধরনের অভিযোগ করেছিল। কিন্তু বিজয়ী হওয়ার পর তাদের সুর পাল্টে গিয়েছিল। মূলত বিএনপি একটি সুবিধাবাদি দল। শনিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এ সব কথা বলেন।
ঢাকায় বসে উত্তাপ না ছড়াতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের অধীনে প্রায় ৬ হাজারের মত নির্বাচন হয়েছে। যার সবগুলো নির্বাচনই সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। আগামী জাতীয় নির্বাচনও গণতান্ত্রিক সরকারের অধীনেই হবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনে হয় বাংলাদেশেও সেই নিয়মে নির্বাচন হবে।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি জানে নির্বাচন সুষ্ঠু হলে তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ম্লান হয়ে যাবে। তাই তারা এ নির্বাচনকে বির্তকিত করতে ষড়যন্ত্র করছে। গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের কয়েক দিন ধরে কথাবার্তা শুনে ভেবেছিলাম যে, বিএনপি হয়ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মত গাজীপুর নির্বাচনও বয়কট করবে। সম্প্রতি বিএনপির বক্তব্যই প্রমাণ করে যে তাদের প্রার্থী হেরে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেলে বলা হয় জনপ্রিয়তায় ধস নেমেছে। আর জিতলে বলা হয় কারচুপি হয়েছে। তাহলে আমরা করবটা কি?
‘নির্বাচনে কারচুপি হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে মর্মে বিএনপি নেতাদের হুমকির জবাবে তোফায়েল আহমেদ বলেন, তারা এর আগেও অনেকবার সরকারের বিদায় ঘণ্টা বাজাতে চেয়েছিল। তারা বলেছিল, রোজার পরে, ঈদের পরে, পুজোর পরে সরকারের বিদায় ঘণ্টা বাজবে। এভাবে তারা ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছিল। কিন্তু সরকারের বিদায় ঘণ্টা বাজেনি, বাজবেও না। সরকারের ‘মৃত্যু ঘণ্টা বাজানোর হুমকি দিলেও তা কখনই বাজবে না। বর্তমান গণতান্ত্রিক সরকারের মেয়াদের এক মিনিট থাকা পর্যন্ত কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।
প্রবীণ এই নেতা আরও বলেন, বিএনপি কথায় কথায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়। অথচ বিএনপিই বারবার সেনাবাহিনীকে বিতর্কিত করে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পরে তারা বলেছিল, আওয়ামী লীগ সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় এসেছে। আবার সম্প্রতি রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে রেশমাকে জীবিত উদ্ধারের ঘটনাকে নাটক বলে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করেছে।
তোফায়েল আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন। উনি বিএনপি-আওয়ামী লীগ দুই আমলেই সরকারের উচ্চ পদে আসীন ছিলেন। এই নির্বাচন কমিশন আজিজ মার্কা কমিশন নয়। ‘গাজীপুরে অধিকাংশ পোলিং অফিসার ছাত্রলীগ ও যুবলীগের মর্মে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, গণমাধ্যমসহ দেশবাসীই এ অভিযোগের সত্যতা যাচাই করুক। আসলে সেখানে ছাত্রদল এমনকি ইসলামী ব্যাংকের কর্মকর্তারাও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, অসত্য কথা বলতে বলতে বিএনপি ক্লান্ত হয় না। কারণ এটা তাদের জন্মগত অভ্যাস। সত্য আড়াল করতে বিএনপি সিদ্ধহস্ত।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নিবন্ধ লেখার পরে তাদের দলের নেতারা বাহ বাহ দিয়েছিল। এখন জিএসপি সুবিধা বাতিল হওয়ার পরে তারা তা অস্বীকার করছে। ‘নির্বাচনে সরকার প্রভাব খাটানোর চেষ্টা করছে’ মর্মে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ৩৯২টা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এক্ষেত্রে বিএনপির মহাসচিবের বক্তব্যের সঙ্গে তাদের দল সমর্থিত প্রার্থীর কথার মিল নেই।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×