somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে শেখ হাসিনার হাতেই প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের অনুকরণীয় দৃষ্টান্ত

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতীতের কথা বাদ দিলাম। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গৃহীত কোন ইতিবাচক পদক্ষেপ, আহ্বান, আন্তরিক সদিচ্ছা, অনুরোধ ও আমন্ত্রণকে বিএনপি কখনও শুধু পাত্তাই দেয়নি, উপরন্তু তাকে সব সময় বাঁকা চোখেই দেখে আসছে এবং সেসব ক্ষেত্রে কোমর বেঁধে তীব্র নিন্দা জ্ঞাপন ও সমালোচনায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগ যেখানেই হাত দেয় বিএনপি সেখানেই ষড়যন্ত্র ও দুরভিসন্ধির গন্ধ খুঁজে পায় এবং আমলে নেয়ার অনুপযুক্ত ও অচ্ছুত বলেই উপস্থাপিত বিষয়গুলোকে স্বভাবসুলভ নিয়মে কালিমালিপ্ত করে। এমনকি আওয়ামী লীগের নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছে, সেটাও তারা স্বীকার করে না; স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেও কোন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে না। তারা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে জিয়াকেই স্বাধীনতার প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় নিরন্তর লিপ্ত থেকে বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে পৈশাচিক জন্মোৎসব পালন করে সহজাত ঘৃণা ও তীব্র প্রতিহিংসার বহির্প্রকাশ ঘটিয়ে আসছে দীর্ঘকাল থেকেই। ঠিক একই অবস্থানে রয়েছেন আমাদের তথাকথিত সুশীল সমাজের কিছু ব্যক্তি। তারাও আওয়ামী লীগের কোন ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা তো দূরে থাক, ফাঁকফোকর খুঁজে দোষত্রুটি বের করে দলটিকে সর্বদাই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে যেন সিদ্ধহস্ত। অবাঞ্ছিত পন্থায় ও পথে বিএনপির উত্থান এবং জন্মলগ্ন থেকেই দলটির কলঙ্কময় অতীত, নজিরবিহীন অপকর্ম নিয়ে তারা মোটেও টু শব্দটিও উচ্চারণ করেন না। শুধু কি তাই, বঙ্গবন্ধুর প্রসঙ্গ এলে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা সম্বোধন দূরে থাক, এই বুদ্ধিজীবীদের অনেকেই বঙ্গবন্ধু নামটি পর্যন্ত মুখে উচ্চারণ করতে কুণ্ঠা এবং শেখ মুজিব সম্বোধনেই বেশি স্বস্তি বোধ করেন। এছাড়া পান থেকে চুন খসলেই যেন আওয়ামী লীগ বা সরকারের সমালোচনা এবং বিরোধী দলের অযৌক্তিক দাবির পক্ষে দ্রুত অবস্থান নিয়ে একজোট হয়ে সর্বত্র সোচ্চার কণ্ঠে জনমতকে প্রভাবিত বা বিভ্রান্ত করার চেষ্টায় গলদঘর্ম থাকে। এই কর্মসূচির আওতায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ইস্যুটি এখন এদের প্রধান এজেন্ডা ও মাথাব্যথার কারণ। যদি দুই নেত্রীর মধ্যে সংলাপ অনুষ্ঠান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে আলোকপাত করি তাহলে দেখা যাবে, আলোচিত সুশীল নামের হাজার মুনির হাজার মত। তবে সব শেয়ালের এক রা-এর মতই মূল কথা একটাই: বিরোধী দলের দাবিটিই যৌক্তিক। এ প্রসঙ্গে সংলাপ বিষয়ে একটি উদাহরণ দেই। কদিন আগে চ্যানেল আইয়ে টকশো তৃতীয় মাত্রা দেখছিলাম। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষক, এক সময় যে বিভাগের ছাত্র আমি নিজেও ছিলাম তাই, যাকে নিয়ে গর্ব বোধ করছিলাম, সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি তার একটি মন্তব্য বা মূল্যায়নে আমি এতটাই হতাশ হই যে, এই ধরনের বুদ্ধিজীবীদের কথা শোনার আগ্রহ এখন একেবারেই হারিয়ে ফেলেছি। দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে তিনি বলছিলেন, যেহেতু খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তাই তার মনের ভেতর ক্ষোভ এবং প্রতিহিংসা তুষের আগুনের মতো জ্বলছে এবং তা সহজে নেভার মতো নয়। অপরদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনাটি শেখ হাসিনারও সহজে ভোলার কথা নয়। তাই দুই নেত্রীর মুখ দেখাদেখি এবং সংলাপ অনুষ্ঠানের প্রধান বাধাই হলো এটি। আমি আশ্চর্য হলাম। কি চমৎকার সরলীকরণ! কি অদ্ভুত সমীকরণ এইসব নমস্য বুদ্ধিজীবীদের! যে নেত্রী এবং তার দল প্রতিপক্ষ নির্মূলে দৃঢ়সঙ্কল্পবদ্ধ তার পার্টির জন্মলগ্ন থেকেই যার মর্মন্তুদ নজির ইতিহাসের একটি কালো অধ্যায়রূপে সন্নিবেশিত হয়েছে; সপরিবারে জাতির জনকের বর্বরোচিত হত্যাকা- ও ২১ আগস্টের পৈশাচিক হামলার সঙ্গে যে দলের প্রতিষ্ঠাতা খলনায়ক ও তার আদর্শ উত্তরসূরি মাতা-পুত্র গং ওতপ্রোতভাবে জড়িত এবং যারা খুনীদের করেছে পুরস্কৃত এবং যে দল সেই খুনীচক্র এবং স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের বিপক্ষে তৎপর থেকে জাতির সব অর্জনগুলোকে নস্যাত করার কাজে লিপ্ত– সেই বিষয়গুলো তার বিবেচনা এবং মূল্যায়নে স্থান পায়নি এতটুকু। কি মানবতাবিরোধী ও দেশদ্রোহী অপরাজনীতিই না তারা করছে এ দেশে, এসব বিবেচনায় আসেনি আলোচিত এই মহান শিক্ষক বুদ্ধিজীবীর মূল্যায়নে। জাতিকে একটি নতুন পতাকাসহ স্বাধীন ভুখ- ও নতুন পরিচয় দান এবং তার অগ্রগতি ও কল্যাণে (যে কারণে তারা আজ বুদ্ধিজীবী) আওয়ামী লীগের অতীতের গৌরবোজ্জ্বল ভূমিকা ও ঐতিহাসিক সুমহান কীর্তি এবং বর্তমানের সহনশীল গণতান্ত্রিক ধারার ইতিবাচক রাজনীতির চর্চার মধ্য দিয়ে অর্জিত যুগান্তকারী সাফল্য বা পরিবর্তন (কারচুপির নির্বাচনের কবর রচনা, অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, স্বাধীন নির্বাচন কমিশন গঠন) সাধনের মতো স্বচ্ছ বিষয়গুলো নজরে আসে না তথাকথিত নিরপেক্ষ অবস্থানে থাকা আমাদের সুশীল বুদ্ধিজীবীদের এবং এসব কখনই স্থান পায় না তাদের বিবেচনা বোধ ও মূল্যায়নে! অথচ আওয়ামী লীগের গৃহীত ও অনুসৃত এসব রাজনৈতিক দর্শনের উল্টোপথেই সব সময় হেঁটে চলেছে বিএনপি। এবং এরাই বরাবর পেয়ে আসছে সুশীলদের কৃপাপূর্ণ সহানুভূতিশীল দৃষ্টি, যার সর্বশেষ উদাহরণ ‘আমার দেশ’ সম্পাদক ও অধিকারের সম্পাদকের কাহিনী। গোটা জাতিই দেখছে মহাঅপকর্মের হোতাদের প্রতি তথাকথিত সুশীলদের প্রাণপাত করা সহানুভূতি ও সরকারের প্রতি তাদের জোটবদ্ধ সম্মিলিত তীব্র সমালোচনা ও অসন্তুষ্টি। হাজার গর্হিত অপরাধ করলেও বিএনপি বা তার গুণধর দোসরদের প্রতি কখনই বিরূপ প্রতিক্রিয়া বা বিপরীতে অবস্থান নেই এদের। জামায়াত-শিবির-হেফাজতীদের অপকর্ম এবং তা-বের প্রতি দেখুন কি নমনীয় ও পক্ষপাতমূলক একদেশদর্শী অবস্থান এবং এরই পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতি তাদের নেতিবাচক অবাঞ্ছিত প্রতিক্রিয়া।
এবার আসা যাক নির্বাচন প্রসঙ্গে। এ পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সিংহভাগ ক্ষেত্রেই বিরোধী দল বিএনপিই জয়লাভ করেছে। সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্বাচনে- যেখানে তারা শতভাগ সাফল্য অর্জন করেছে সেক্ষেত্রে এবং এর আগের প্রতিটি নির্বাচনে দেখা গেছে বিএনপি তার স্বভাবসুলভ মিথ্যাচার করে বলেছে: ব্যাপক কারচুপির নির্বাচনের নীল নকশা সরকার আগে থেকেই করে রেখেছে; ফলাফলও সরকার নির্ধারণ করে রেখেছে। কিন্তু বিএনপির সুরের সঙ্গে সুর মিলিয়ে তথাকথিত সুশীল সমাজও পক্ষপাতমূলক নেতিবাচক পূর্বাভাস ব্যক্ত করেছিল এবং সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়ে উভয় পক্ষ (বিএনপি এবং সুশীল) একযোগে যে মনগড়া আশঙ্কা প্রচার করছিল তার কোনটাই সত্য প্রমাণিত হয়নি। এমনকি জয়লাভের পরেও বিএনপি তার বদ খাসলত অনুযায়ী বার বারই বলেছে, সরকার ব্যাপক কারচুপি করেও বিএনপির বিজয় ঠেকাতে পারেনি।
সঙ্গতভাবেই প্রশ্ন আসে, এইসব নির্বাচন পর্যবেক্ষণকারী সুশীলবেশধারী বুদ্ধিজীবী এবং গায়ে সিলমারা শ্রেণীবদ্ধ সুশীলরা একবারও ভুল করে বলছেন না বিএনপির আমলে বিপন্ন হওয়া প্রশাসন এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে (যেমন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ) সাংবিধানিক নিয়ম-শৃঙ্খলার প্রবর্তন এবং সেগুলোকে পরিপূর্ণরূপে কার্যকর এবং শক্তিশালীভাবে গড়ে তোলার যে কাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার করে যাচ্ছে তার ইতিবাচক ফল ও সুদূরপ্রসারী প্রভাবের কথা। এখনও তারা বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পক্ষেই তুলছেন সোচ্চার আওয়াজ। অথচ এই বিএনপিই নজিরবিহীন অপকর্মের মধ্য দিয়ে ধ্বংস ও কালিমালিপ্ত করেছিল এই ব্যবস্থাকে। এটা বেমালুম ভুলে গিয়ে আবারও সেই অগণতান্ত্রিক ও পরিত্যক্ত ব্যবস্থাকেই পুনর্বহালের জন্যে প্রাণপাত করছেন আমাদের সুশীল গণতন্ত্রীরা।

১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×