somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকামিতায় সমর্থন ॥ ড. ইউনূসকে তওবা করতে হবে ,নইলে অবাঞ্ছিত ঘোষণা

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোরান ও ধর্মবিরোধী ড. ইউনূস সমকামিতা ও অবাধ যৌনাচারে সমর্থন করেছেন, তাই তাঁকে তওবা করতে হবে। সারাবিশ্বের মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ মতবাদে বিশ্বাসী কোন ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এমনকি কোন ধর্মাবলম্বী এ মতবাদ বিশ্বাস করতে পারে না। যারা বিশ্বাস করে তারা ধর্মদ্রোহী, মানবতাবিরোধী, সমাজ ও রাষ্ট্রবিরোধী। এদের বিরুদ্ধে জিহাদ করা প্রতিটি মানুষের জন্য ফরজ। অন্যথায় তাকে ইরানের শিরিন এবাদি, তসলিমা নাসরিন এবং সালমান রুশদির মতো পরিণতি ভোগ করতে হবে। তওবা না করলে তাঁকেও এ দেশে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটিতে ইসলামী ঐক্যমঞ্চ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
ড. ইউনূসের ইসলাম ও কোরানবিরোধী সমকামী বিবাহতত্ত্বের প্রতিবাদে কর্মসূচী প্রদানের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পশ্চিমা বিশ্ব তথা ইহুদী চক্র ইসলামকে ধ্বংসের জন্য সুদূরপ্রসারী অংশ হিসেবে ষড়যন্ত্র বাস্তবায়নে মুসলমানদের মাধ্যমে কিছু কুলাঙ্গার মুসলমান নামধারী নাস্তিক মুরতাদ ইহুদী দালালদের মাধ্যমে মুসলিম বিশ্বে সমকামী মতবাদ প্রচার ও প্রতিষ্ঠায় উঠেপড়ে লেগেছে। যারা এ ধরনের মতবাদে বিশ্বাস করে প্রচার করা ও সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করে তারা ধর্মের উৎসকে সমূলে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। ড. ইউনূস তাদের গংয়েরই একজন।
পবিত্র কোরানে সুরা হুদের ভাষা অনুযায়ী সমকামীদের বিরোধিতা না করায় আল্লাহতা’আলা হযরত লুত (আ) এর স্ত্রীকেও রেহাই না দিয়ে কওমে লুতের সঙ্গে ধ্বংস করেছিলেন। অতএব কোরানের আইন অনুযায়ী যারা সমকামিতার সঙ্গে লিপ্ত, যারা এর সমর্থক এবং যারা এর বিরোধিতা করে না, তারা সকলেই অপরাধী। বাংলাদেশের পারিবারিক ও বৈবাহিক জীবনকে ধ্বংস করার জন্য নোবেল বিজয়ী ড. ইউনূসকে লেলিয়ে দেয়া হয়েছে। আর ড. ইউনূস সমকামিতা, পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিবাহ ও যৌনাচার এবং অবাধ যৌন সম্পর্ককে বৈধতা দিয়ে সারাবিশ্বে প্রচার ও প্রসার চালাচ্ছেন।
ড. ইউনূস গং বলছেন যে লেসবিয়ান-গে-বাইসেক্সুয়াল-ট্রান্সজেন্ডার-ইন্টারবেস (এলজিবিটিআই) জনগোষ্ঠীর বিবাহতত্ত্ব, সমকামিতা, অবাধ ও অবৈধ যৌন সম্পর্ক স্থাপন মানবাধিকারের অন্তর্ভুক্ত এবং যারা এর বিরোধিতা করে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। তারা সবাই ধর্মান্ধ এবং ধর্মীয় গোড়ামিতে নিমজ্জিত। এলজিবিটিআই জনগোষ্ঠীকে এসব ধর্মান্ধ ও গোড়ামিতে নিমজ্জিতদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা এ নীতি বাস্তবায়নে ধর্মীয় অনুশাসনকেই সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে।
সম্মেলনে বক্তারা বলেন, সারাবিশ্বের হিন্দু, বৌদ্ধ, ইহুদী খ্রীস্টান অগ্নিউপাসক ও মুসলমানসহ সব ধর্মের মানুষ যেখানে বিবাহ প্রথাকে সামাজিক বন্ধনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে সেখানে ড. ইউনূস গং তা মানতে নারাজ। বিশ্বের সকল মুসলিম দেশে সমকামিতাকে একটি ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে জেল জরিমানাসহ শাস্তির বিধান রাখা হয়েছে। বিশ্বের ৭৬টি দেশে সমকামিতা অপরাধের জন্য মৃত্যুদ-ের বিধান রয়েছে। বাংলাদেশেও অর্থ দ-সহ যাবজ্জীবন কারাদ-ের বিধান রয়েছে। তাদের আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ করি। কোরান এবং দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে অবস্থানকারী ড. ইউনূস গংকে প্রতিরোধ করি।
সংবাদ সম্মেলনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে দেশের প্রচলিত আইন ভঙ্গ করায় ড. ইউনূসকে গ্রেফতার করে শাস্তি প্রদান, সালমান রুশদি ও শিরিন এবাদির মতো বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ১৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার আশপাশের সমস্ত জেলার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় মতবিনিময়সভা, ৩০ সেপ্টেম্বর ঢাকায় ইউনূস সেন্টার ঘেরাও করার কর্মসূচী ঘোষণা করা হয়। এ্যাকশন কমিটি গঠন করে সকল শ্রেণীর লোকদের কাছে লিফলেট বিতরণ, আলেম সমাজের কাছে খোলা চিঠি প্রদান ও মতবিনিময় করা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরী, মহাসচিব রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান খলিফা মোঃ নুরুদ্দিন, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম মহাসচিব আঃ রাজ্জাক রাজু, কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান, এ্যাডভোকেট শেখ মোঃ শাকিল, মাওলানা আসাদুজ্জামা
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×