somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকামি সাকার ফাঁসিতে বিএনপির কোন মাথা ব্যথা নেই। তারা জানে সাকা চরম অপরাধী

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। রায়ে দলের শীর্ষ এই নেতার ফাঁসি বা যাবজ্জীবন হলে কী ভূমিকা হবে প্রধান বিরোধী দল বিএনপির-এটা সবার কৌতূহল। বিএনপি কি এর প্রতিবাদে হরতাল ডাকবে, নাকি চুপ থাকবে। উভয়টিই বিএনপির জন্য বিব্রতকর।

এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের কয়েকজন নেতার বিরুদ্ধে রায় হলেও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এমনকি তাদের দেয়া কর্মসূচিতেও সমর্থন দেয়নি। ১ আগস্ট যুদ্ধাপরাধের দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও বিএনপির জোরালো কোনো প্রতিক্রিয়া ছিল না। কৌশলী একটি বিবৃতি দিয়ে দলটি বলেছে, বিচারাধীন বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।

বরাবরই দলের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করলে বলেছেন, পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। কিন্তু পরে আর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এবার দলের নীতিনির্ধারণী ফোরামের এক সদস্যের রায় ঘোষণায় দলটি কী প্রতিক্রিয়া দেখায় সেদিকে নজর সবার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সালাহউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যরা চান বিএনপি এ ব্যাপারে ‘শক্ত’ অবস্থান নিক। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ‘শক্ত’ অবস্থান নেয়ার পক্ষে আছেন দলীয় কয়েকজন নেতাও। তবে তার বিরোধী অবস্থানে থাকা নেতারা বলছেন, নির্বাচনের ঠিক আগে এমন একটি স্পর্শকাতর বিষয়ে দলের অবস্থান জনগণের মনোভাবের সঙ্গে মিল রেখেই হওয়া উচিত। ৪১ বছর পর যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে জনমত সৃষ্টি হয়েছে, সেটা উপেক্ষা করা ঠিক হবে না। কারো কারো মতে, বিএনপি নিজেকে স্বাধীনতার ঘোষকের দল দাবি করে। এ দলে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। এমন বাস্তবতায় একজন যুদ্ধাপরাধীর পক্ষে অবস্থান নেয়া ঠিক হবে না
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×