somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবদলে নজিরবিহীন গনপদত্যাগ

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী যুবদলের নতুন কমিটি থেকে ৭০ জন যুবদলের নেতাকর্মী পদত্যাগ করেছেন। রাজশাহী বিএনপিতে এটি নজিরবিহীন ঘটনা। সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রায় ৪ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে যুবদলের নেতাকর্মীরা। দীর্ঘ আলোচনা শেষে নতুন কমিটির ৭০ জন সদস্য পদত্যাগ করেন।

আলোচনা শেষে বাইরে অপেক্ষা করা সাংবাদিকদের সামনে পদত্যাগপত্র তুলে ধরেন রাজপাড়া থানা যুবদলের সভাপতি ও নবগঠিত মহানগর যুবদল কমিটির সহসভাপতি শাহানুল ইসলাম মিঠু।

কাউন্সিল ছাড়াই নতুন কমিটি ঘোষণা করার পর থেকেই গত কয়েকদিন থেকে রাজশাহী বিএনপিতে অসন্তোষ বিরাজ করছিলো। কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা না হলে নতুন কমিটি থেকে আরো ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করবে পারে বলে হুমকি দিয়েছে।

যুবদলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রোববার রাতে যুবদলের ১৬৯ জন সদস্যবিশিষ্ট নতুন কমিটির মধ্যে ১২০ জন পদত্যাগ করেন। তবে সোমবার সন্ধ্যায় আলোচনা শেষে নতুন কমিটিতে থাকা ৭০ জন পদত্যাগ করেছেন। অন্য ৫০ জন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর অনুরোধে পদত্যাগ করেননি।

তবে যারা পদত্যাগ করেননি তারা জানান, মিজানুর রহমান মিনু ঢাকায় অবস্থান করছে। তার প্রতি সম্মান রেখে তারা আপাতত পদত্যাগ করেননি। তবে এ কমিটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত না নেয়া হলে দুই থেকে তিনদিনের মধ্যেই বাকিরা এ ঘোষণা দেবেন।

সোমবার সন্ধ্যায় নগরীর সাফাওয়াং কমিউনিটি সেন্টারে নতুন কমিটির ১০০ জনের বেশি সদস্য আলোচনায় বসে। আলোচনায় উপস্থিত ছিলেন- নতুন কমিটির সিনিয়র সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু, যুবদলের সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটু, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বজলুল হক মন্টু। শেষে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলররা কোনো কথা না বলেই বের হয়ে যান। তবে যুবদলের অন্য নেতারা সেখানেই পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে ১৯ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাদ দিয়ে মহানগর যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। শুধু তাই না আগের কমিটির অনেককেই যুবদল থেকে বাদ দেয়া হয়। এ নিয়ে রাজশাহী মহানগর বিএনপিতে অসন্তোষ দেখা দেয়।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কাগজ মহানগর বিএনপিতে এসে পৌঁছায়।

নতুন অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল হাসনাইন হিকল।

এদিকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, মাইনুল ইসলামকে। এছাড়াও সাবেক যুব দলের সাধারণ সম্পাদক আসলাম সরকারকে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

এদিকে কমিটি নিয়ে রাজশাহী মহানগর বিএনপির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার রাতেই মোবাইল ফোন নতুন পদ প্রত্যাখান করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। এদিকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নতুন পদ প্রত্যাখান করতে পারে বলেও প্রচার হয়। অনেকেই বিষয়টিকে রাসিক মেয়রকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার কৌশল হিসেবে দেখতে শুরু করে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাজশাহী বিএনপির মূল চালিকাশক্তি হচ্ছে যুব দল। দীর্ঘদিন ধরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর যুবদলের দায়িত্বে ছিলেন ও বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। বিএনপির রাজনীতি থেকে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে অনেকটা নিষ্ক্রিয় করার জন্যই রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে মহানগর যুবদলের কাউন্সিল হয়। এ কাউন্সিলে দলের সভাপতি হন মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক হন আসলাম সরকার। দীর্ঘ নয় বছর পর ২০১২ সালে সে কমিটি ভেঙ্গে দিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহ্বায়ক করা হয়। একই সঙ্গে তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি করে মহানগরের কাউন্সিল করার নির্দেশ দেয় দলের হাই কমান্ড। সুত্র: b.mail.24.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×