somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খন্দকার সাহেবের বানোয়াট লেখার কারণ!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার পাবনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন ১৯৯৮ সালে। তখন তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করার প্রস্তাব করা হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেন, ‘আমি উপদেষ্টা নই, মন্ত্রী হতে চাই’। জবাবে প্রধানমন্ত্রী বলেন, উপদেষ্টাও তো মন্ত্রী পদমর্যাদায়ই। এতে মনঃক্ষুণœ হন এ কে খন্দকার। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে পরাজিত হন। তার পর থেকে তাকে আর আওয়ামী লীগের কোনো কর্মসূচিতেই দেখা যায়নি। তিনি আবার হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেন ২০০৮ সালের নির্বাচনের আগে আগে। কমিউনিস্ট ঘরানার আওয়ামী লীগ নেতাদের সুপারিশে তাকে পরিকল্পনামন্ত্রী করা হয়। মন্ত্রী থাকা অবস্থায় ২০১৩ সালে এ কে খন্দকার মন্ত্রিসভার এক বৈঠকে প্রস্তাব করেন সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ তুলে দেওয়ার। প্রধানমন্ত্রী তখন তাকে বলেছিলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ মুসলমান। এখানে এ ধরনের বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। তখন এ কে খন্দকার মন্ত্রিসভা থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনি মন্ত্রিসভায় না থাকলেও আমার করার কিছু নেই। এ কে খন্দকার তখন কমিউনিস্ট চিন্তার মন্ত্রীদের সঙ্গে এ নিয়ে শলাপরামর্শও করেছিলেন। জানা গেছে, এর পর থেকেই এ কে খন্দকার প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ হতে থাকেন। পরবর্তীতে মন্ত্রিসভা থেকে বাদ পড়ে এই বয়োবৃদ্ধ স্বাধীনতার ইতিহাস বিকৃতকরণে লেখেন ‘১৯৭১ : ভেতরে বাইরে’। তার এ তথ্য বিকৃতির জন্য ধিক্কার আসছে সমাজের নানা প্রান্ত থেকে। অবশ্য পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় ২০০৯ সালের ডিসেম্বরে প্রকাশিত এ কে খন্দকার, মঈদুল হাসান ও এস আর মীর্জার আলাপচারিতার ভিত্তিতে লেখা ‘মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন’ শীর্ষক বইয়েও এ কে খন্দকার বলেছিলেন, ‘আওয়ামী লীগের যুদ্ধপ্রস্তুতি ছিল না। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।’ মন্ত্রী থাকা অবস্থায় এ ধরনের কথা বললেও তখন এ নিয়ে বড় কোনো বিতর্ক হয়নি। তবে মন্ত্রিসভায় একবার এটি নিয়ে আলোচনা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে তেমন কোনো কথা বলেননি। তবে প্রায় দুই বছর পর ‘বিসমিল্লাহ’ তুলে দেওয়ার কথা বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া কথা শুনতে হয়েছিল সাবেক এই মন্ত্রীকে।এরপর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতিও হতে চেয়েছিলেন এ কে খন্দকার। বামপন্থি আওয়ামী লীগ নেতারা তার কথা বিভিন্ন পর্যায়ে প্রস্তাবও করেছিলেন। কিন্তু জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে রাষ্ট্রপতি করা হলে আরেক দফা ক্ষোভ দানা বাঁধে এ কে খন্দকারের মনে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×