somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএস-এর জঙ্গি বাংলাদেশে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইএসআইএস-এর এক বিদেশি জঙ্গিকে ধরতে দেশে রেড নোটিশ জারি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই জঙ্গি যাতে বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের স্থল, নৌ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তার ছবি ও নাম-ঠিকানা জানিয়ে দেওয়া হয়েছে।
আইএস-এর এই জঙ্গি যুক্তরাজ্যের নাগরিক হলেও বাংলাদেশি বংশদ্ভূত। তার বাড়ি সিলেটে। আইএস-এর জন্য যোদ্ধা সংগ্রহ করতে ছয় মাস আগে তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আপাতত এই বিদেশি জঙ্গি নেতার নাম ও পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি আরও বলেন, ওই আইএস জঙ্গি দেশের অন্য জঙ্গি গ্র“পগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। রাজধানীর গুলশানের আজাদ মসজিদ ও সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে বৈঠক করেন তিনি। বৈঠকে জেএমবি ও আনসারুল্লাহসহ অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম আরও জানান, আইএস-এর এই জঙ্গি এখনও বাংলাদেশে আছেন। তাকে ধরতে দেশের সর্বত্র গোয়েন্দা জাল ফেলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে আটক করতে সক্ষম হবে বলে গোয়েন্দারা আশাবাদী। পালিয়ে যাওয়ার কোনও সুযোগ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান, স্থল ও নৌ-বন্দরসহ সীমান্ত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা জালে তাকে ধরা পড়তেই হবে।
গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়া থেকে গ্রেফতার হওয়া জেএমবি‘র একটি গ্র“পের ভারপ্রাপ্ত আমির আবদুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ এবং সিকান্দার আলী নকিও আইএসএর ওই জঙ্গি নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দাদের জানিয়েছেন। সিরিয়া যেতে তারা পাসপোর্টও সংগ্রহ করেছিলেন। কিন্তু গোয়েন্দা জালে ধরা পড়ার পর তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও রমনার ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহি তানজিলকে (২৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের পর ওই দু‘জন জানায়, আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরির সাম্প্রতিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারত, বাংলাদেশ ও বার্মার একটি অংশ দখল করে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন তারা। এছাড়া তারা তাবলীগ জামাতের মাধ্যমে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএস-এর সঙ্গে যুক্ত হওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় গোয়েন্দাদের। সহযোগীদের জিহাদে অংশ নিতে মোবাইলে বার্তা পাঠিয়ে উদ্ধুদ্ধ করছিলেন। তবে সহযোগী জেএমবি সদস্য সিকান্দার আলী নকির গ্রেফতারের খবর পেয়ে তারা অনেকগুলো মেসেজ মুছে ফেলেন। গ্রেফতার হওয়া আসিফ আদনান তার মোবাইল ফোন থেকে তানজিলের ফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন সম্প্রতি। যার মূল বক্তব্য হচ্ছে, ‘আমি জিহাদের ময়দানে মুজাহিদদের সঙ্গে থাকতে চাই। শুধু আল্লাহর জন্যই এ জীবন। তবে এটা নির্ভর করছে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (আকিস) ও নুসরা ব্রিগেডের সিদ্ধান্ত ও নির্দেশনার ওপর।‘
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসিফ আদনান সাবেক এক বিচারপতির ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষার জন্য তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।
গ্রেফতার হওয়া আনসারুল্লাহর অপর সদস্য ফজলে এলাহি তানজিল ইংরেজি মাধ্যমে এ-লেভেল পাশ করেছেন। তার মা একজন যুগ্মসচিব। বর্তমানে তিনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (ওএসডি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন।
গোয়েন্দরা আরও জানান, বাংলাদেশি বংশদ্ভূত আইএস-এর বিদেশি জঙ্গি নেতার সিলেটে চার বিঘা জমিতে আলিশান বাড়ি রয়েছে। তিনি গত মার্চে বাংলাদেশে আসেন। এরপর থেকেই তিনি বাংলাদেশে জঙ্গিদের সংগঠিত ও সব জঙ্গি সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ হয় আসিফের। এরপর তিনি আসিফ, তানজিল এবং গত ১৮ সেপ্টেম্বর আশুলিয়া থেকে গ্রেফতার হওয়া সাত জঙ্গির সঙ্গে গুলশানের আজাদ মসজিদ ও শাহজালাল মাজার মসজিদে দু’টি বৈঠক করেন। ওইসব বৈঠকেই আইএস-এ যোগ দিতে তারা আগ্রহ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে অনুরোধ জানান।
সুত্র
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×