somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া যেভাবে কাটালেন পার্টি অফিসে

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের জনসভায় যোগ দেওয়ার দু’দিন আগে থেকেই ‘অবরুদ্ধ’ হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বাসভনের প্রায় এক কিলোমিটার এলাকার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার রাত থেকে রোববার রাত-এই একদিনে প্রথমবারের মতো কার্যালয়ে রাত্রিযাপন করার অভিজ্ঞতা হলো খালেদা জিয়ার। এই একদিনের প্রায় পুরোটা সময় তার কেটেছে বিশ্রামহীন।

বরাবরের মতো শনিবার রাতে অফিস করার জন্য গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন খালেদা জিয়া। এ দিন রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অফিস শেষ করে রিজভীকে দেখতে নয়াপল্টন যেতে চাইলে খালেদা জিয়া আটকে দেয় কার্যালয় ঘিরে রাখা বিপুল সংখ্যক পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শুধু বাসভবন ছাড়া আর কোথাও যেতে পারবেননা তিনি। কারন ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করতে নয়াপল্টনে জনসভা করার প্রত্যয়ী ছিলেন তিনি। শনিবার রাতে এরপর থেকেই ‘অবরুদ্ধ’ হয়ে কার্যালয়ে অবস্থান করেন খালেদা জিয়া।

বিএনপি প্রধান শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোলাপী রংয়ের একটি শিপন শাড়ি পড়ে কার্যালয়ে আসেন। তবে রোববার রাত পর্যন্ত ওই এক শাড়িতেই আছেন তিনি। রাতে বাসভবন থেকে আসা খাবার খান তিনি। গভীর রাত পর্যন্ত জেগে কার্যালয়ে অবস্থান করা মহিলা নেত্রীদের সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন। সকালে বেলা ১২টার দিকে ঘুম থেকে ওঠেন তিনি। সকালের নাস্তার করেন কলা, পাউরুটি, ডিম ও ফলের রস দিয়ে।

খালেদা জিয়া দুপুরে কিছু খাননি। কারন তিনি সাধারণত দুপুরে খাননা। রাতে তার খাবার আসে মোহাম্মদপুরে তারেক রহমানের শশুর বাসা থেকে। সেই খাবারই খেয়েছেন তিনি।

৮৬ নম্বর রাডের ৬ নম্বর এই বাসাটি তিনতলা বিশিষ্ট। দ্বিতীয় তলায় এক পাশে খালেদা জিয়ার অফিস কক্ষ, অন্যদিকে স্থায়ী কমিটির সভা কক্ষ। সেখানে খাটে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই। তাই খুব বেশি বিশ্রাম নেননি বিএনপি প্রধান। মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেই শনিবার দিবাগত রাত পার করে দেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে সঙ্গে কার্যালয়ে অবস্থান করেন মহিলা দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, প্রাক্তন এমপি আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ। রাতে টেলিফোনে কয়েক দফা কথাও বলেন তিনি। শেষে ফজরের নামাজ পড়ে দোতলায় নিজের চেম্বারে সোফায় হেলান দিয়ে কিছু সময়ের জন্য ঘুমিয়ে নেন।

কার্যালয়ে ঘুমানোর কোনো বন্দোবস্ত না থাকায় রাতেই লেপ, কম্বল, তোষক ও খাবারসহ বিভিন্ন সামগ্রী আনানো হয়। তবে বিএনপি প্রধানের জন্য গভীর রাতে একটি খাট আনা হলেও শনিবার রাতে রুমে ঢোকানো সম্ভব হয়নি। যদিও রোববার দিনে স্থায়ী কমিটির সভাকক্ষে সেটি নেওয়া হয়। বিকেলে কিছুক্ষনের জন্য বিশ্রাম নিয়েছেন খালেদা জিয়া। রাতে ফোনে কথা বলেছেন ছেলে তারেক রহমানের সঙ্গে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে তা নজিরবিহীন ঘটনা। কোনো কারন ছাড়াই এই ধরনের আচরণ করা হচ্ছে।

ঘুম থেকে উঠে নাস্তা সেরে খালেদা জিয়া প্রায় সারাদিনই টেলিফোনে দলীয় নেতাদের সঙ্গে কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করেন। বোরবার তার সঙ্গে কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বিএনপিপন্থী সাংবাদিক প্রতিনিধি দল, আইনজীবি প্রতিনিধি দল, সাবেক সচিবরা, চিকিৎসক প্রতিনিধি দল। এছাড়া সঙ্গীত শিল্পী আসিফ আকবরও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×