somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের কাজ শুরু

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেই গতকাল সকাল থেকে ভূ-তাত্তিক জরিপের কাজ শুরু করেছে ওই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট কন্সট্রাকশনস লিমিটেড। যোগাযোগ মন্ত্রণালয়ের নেওয়া এ প্রকল্পে পরামর্শক হিসেবে রয়েছে এনকেডিএম অ্যাসোসিয়েশন।
সংসদ ভবনের পূর্ব পাশ মনিপুরি পাড়া এলাকা দিয়ে ওই রেললাইন বসানো হলে তা সংসদ ভবনের সৌন্দর্যহানি ঘটাবে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উত্থাপন করা হয়। সেটা জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশা লঙ্ঘন হবে বলেও দাবি করা হয়। কিন্তু অভিযোগ আমলে না নিয়েই প্রকল্পের বাস্তবায়ন শুরু করা হয়েছে। গতকাল দুপুরে সংসদ ভবনের পূর্ব পাশের মনিপুরি পাড়ার গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে মেট্রোরেলের নির্মাণকাজ। সেখানে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দফতরগুলোকে জানিয়ে ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শুরু করা হয়েছে। বিজয় সরণি থেকে শুরু করে সংসদের পূর্ব পাশ দিয়ে একটি টানেলের মাধ্যমে খামারবাড়ি হয়ে ফার্মগেটে যাবে এই রেললাইন। তবে এই রেললাইন স্থাপনে সংসদ ভবনের ব্যাপক সৌন্দর্যহানি ঘটবে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। এর মাধ্যমে লুই আই কানের নকশা লঙ্ঘনের পাশাপাশি হাইকোর্টের আদেশও অমান্য করা হবে। এ ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দেবে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম খান সাংবাদিকদের জানান, কাজ শুরুর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণপূর্ত অধিদফতরকে অবগত করা হয়েছে। জাতীয় সংসদকেও বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন, মেট্রোরেল নির্মাণে সংসদ এলাকার তেমন কোনো ক্ষতি হবে না। শুধু খামারবাড়ি এলাকায় খেজুরবাগানের সাইডে সংসদের মূল ভবন এলাকায় সামান্য প্রবেশ করবে। ৪০ ফুট ওপর দিয়ে এই রেললাইনটি যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×