somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাপের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সমন্বয় সাধন

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিগগিরই ডিজিটাল বাংলাদেশের সব কাজের মধ্যে সমন্বয় সাধন করা হবে। এজন্য ব্যবহার হবে একটি বিশেষ অ্যাপ। অ্যাপের নাম ইয়াকসি। এটি সিলিকনভিত্তিক প্রতিষ্ঠান ইয়াকসি ইনক উদ্ভাবিত অ্যাপ যার মাধ্যমে কম সময়ে, দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল বাংলাদেশকে মনিটর করা যাবে এবং সব কাজের সমন্বয় সাধন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগ অায়োজিত মতবিনিময় সভায় এই অ্যাপের কথা জানানো হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী মন্ত্রী অা হ ম মুস্তফা কামাল বছরের শুরুতে প্রকল্পের অনুমোদন দিতে তাগাদা দিয়ে বলেন, জরুরি প্রকল্প বছরের শেষে অনুমোদন দিলে অনেক সময় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হয়। ক্ষেত্র বিশেষে প্রকল্প বাস্তবায়ন কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তাই বছরের প্রথম দিকেই প্রকল্প অনুমোদন দেয়া জরুরি এবং এতে সময়ের অপচয় রোধ হওয়ার পাশাপাশি যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অারও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা সবাই যে যার অবস্থান থেকে অংশ নিচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একই কাজ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর করছে। এতে করে সময় এবং অর্থের অপচয় হয়। এজন্য সমন্বয় সাধন জরুরি।

এ সময় অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পরিকল্পনা মন্ত্রীকে জানান, এ সমস্যা সমাধানে অাইসিটি বিভাগ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেক্ট বাস্তবায়নে মনোযোগী হয়েছে। খুব শিগগিরই ডিজিটাল বাংলাদেশের সব কাজের সমন্বয় সাধন করা হবে।

পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রী সাইবার সিকিউরিটি গাইডলাইন, সাইবার নিরাপত্তার জন্য একটি কার্যকর জাতীয় সংস্থা এবং দ্রুততর সময়ে দেশে ৪-জি চালু করার আহবান জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের অর্থ ব্যয়ের ক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টি রাখছি। অর্থের অপচয় রোধ করতে পারলে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে।

এ সময় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক কমিউনিকেশন সফটওয়্যার ডেভেলপার ইয়াকসি ইনক (YakSee Inc) উদ্ভাবিত ইয়াকসি (এটি একটি অ্যাপ যার মাধ্যমে একই সঙ্গে লাইভ চ্যাট, ভিডিও কনফারেন্সিং, তাৎক্ষণিক ভিডিও ও ছবি শেয়ারিং এবং নেটওয়ার্কে থাকা সবার লোকেশন নির্ণয়ের কাজ করা যায়) -এর সঙ্গে অাইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষে স্বাক্ষর করেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এবং ইয়াকসি ইনকের পক্ষে স্বাক্ষর করেন ইয়াকসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শাহ তালুকদার।

এই মতবিনিময় সভা ও সমঝোতা স্মারক অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য হুমাযুন খালিদ, অাইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, পার্থ প্রথিম দেব, সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বেগম হোসনে আরা, সিসিএ-এরর কন্ট্রোলার জি এম ফখরুদ্দিন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো: জসিমউদ্দিন।
উৎস
বাংলা ট্রিবিউন
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×