somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব একাদশে মুস্তাফিজ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদ সম্মেলনে আসার পথেই একগাল হেসে হাত দুটি প্রশস্ত করে কিছু একটা বললেন। যাঁর অর্থ হতে পারে, ‘সংবাদ সম্মেলনে আমার আসার কি খুব দরকার ছিল?’
সাংবাদিকদের মুখোমুখি হতে বরাবরই মুস্তাফিজুর রহমানের একটু অনীহা। তবে কাল তাঁর সংবাদ সম্মেলনে আসাটা যে ‘জরুরি’ ছিল! ম্যাচের নায়ক তিনি নন। বোলিং ভালো হয়নি। দলও জেতেনি। এমনিতে ম্যাচসেরা কিংবা অধিনায়কেরাই আসেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। পারফরম্যান্স যা-ই হোক না, দল জিতুক বা হারুক, কাল মুস্তাফিজকে আসতেই হতো। ছোট্ট এই ক্যারিয়ারে এরই মধ্যে অনেক অর্জন। তাতে যুক্ত হলো আরেকটি স্বীকৃতি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। বিপিএল-উৎসব ছাপিয়ে তাই সবচেয়ে আলোচিত মুখ মুস্তাফিজ।
ম্যাচের আগে গৌরবের এই খবরটা তাঁকে প্রথমে দিয়েছিলেন দলের ম্যানেজার আতহার আলী খান। তখনো হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি মুস্তাফিজ। বুঝলেন ম্যাচ চলার সময়। মাঠেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন। বড় পর্দায় বেশ কয়েকবার ভেসে উঠল অভিনন্দনবার্তা। গ্যালারি থেকে ভেসে এল শুভেচ্ছার
অবিরাম করতালি। অনন্য এই অর্জনে মুস্তাফিজের প্রতিক্রিয়া যথারীতি সংক্ষিপ্ত, ‘ম্যাচের সময় সবাই অভিনন্দন জানিয়েছিল। অনেক ভালো লেগেছে। ওপরওয়ালা দিয়েছেন। দেশের হয়ে প্রথম...।’
ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাত্রাটা কেমন, সেটা নিশ্চয়ই বলা যায়। এবার মুস্তাফিজের জবাব, ‘বেশি খুশি হওয়ারই কথা। সেরা ১১ জনের মধ্যে আছি। একাদশে বড় বড় খেলোয়াড় আছেন। ছোট হিসেবে তাই বেশি ভালো লাগছে।’
একাদশে যেসব বোলার সুযোগ পেয়েছেন অর্থাৎ মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, মোহাম্মদ শামির তুলনায় মুস্তাফিজ ‘ছোট’ই । ১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫—এই সময়সীমার মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন মুস্তাফিজই। তবে পারফরম্যান্সের বিচারে তাঁকে ‘ছোট’ বলার উপায় নেই। এই অল্প সময়ে এত অর্জন, কীভাবে দেখছেন? স্বভাবসুলভ সারল্যমাখা হাসিতে মুস্তাফিজের প্রতিক্রিয়া আরও সংক্ষিপ্ত, ‘সব সময়ই চিন্তা থাকে ভালো বোলিং করার। দেশের হয়ে কিছু করার।’
ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের আগের দিনও নিশ্চিত ছিলেন না খেলবেন কি না। দলে চার পেসার থাকায় তৈরি হয়েছিল এমন সংশয়। তবে সে সংশয় দূর হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। মুস্তাফিজের এমন সাফল্য আপ্লুত করছে মাশরাফিকেও। অধিনায়কের প্রত্যাশা, তরুণ তুর্কির সাফল্যযাত্রা অব্যাহত থাকবে সামনেও, ‘এটা আমাদের সবার জন্য বড় অর্জন। আশা করি, সে এটার ধারাবাহিকতা ধরে রাখবে। এখানেই শেষ নয়। ইনশা আল্লাহ, টেস্ট একাদশেও সে জায়গা করে নেবে। এত তরুণ বয়সে এত বড় জায়গায় সুযোগ পেয়েছে, এটা পুরো বাংলাদেশের গর্বের ব্যাপার।’
এ আনন্দক্ষণে মাশরাফির অনুরোধ অপ্রত্যাশিত চাপ যেন তৈরি না করা হয় মুস্তাফিজের ওপর, ‘এত কম বয়সে যা অর্জন করেছে, আমরাও আশা করিনি। অনুরোধ থাকবে, ওর ওপর যেন অপ্রত্যাশিত চাপ তৈরি না করা হয়। সে খুবই তরুণ। যদি ১০-১৫ বছর দলকে সেবা দিতে পারে, বাংলাদেশের জন্য এমন কিছু অর্জন করবে, যা আগে কেউ করেনি।’
মুস্তাফিজের অনাগত সেই সাফল্য দেখার অপেক্ষায় বাংলাদেশ
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×