somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধার ‘লাকি শার্ট’

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন-জঙ্গল, বৃষ্টি-কাদায় গায়ে সেই একই শার্ট। লাল আর ছাইরঙা বড় চেকের এই হাফহাতা শার্টটি গা থেকে যেন খুলতেই চান না মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট আবু কায়সার ফজলুল কবির। পানিতে ভিজলে রোদে শুকিয়ে আবার গায়ে চড়ান।
এটি ফজলুল কবিরের লাকি শার্ট বা সৌভাগ্যের জামা। নিজে ভাবতেন বটেই, সহযোদ্ধাদের কাছেও চাউর হয়ে গিয়েছিল—এই জামাটি সৌভাগ্যের প্রতীক। আর কেনই বা সেটা বিশ্বাস করা হবে না? এই শার্ট গায়ে থাকা অবস্থায় কোনো যুদ্ধই যে হারেননি লেফটেন্যান্ট ফজলুল কবির আর তাঁর সঙ্গের মুক্তিযোদ্ধারা!
২৭ বছরের সেই টগবগে তরুণ এখন একাত্তর বছরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। প্রথম আলোকে বললেন, ‘মনে পড়লে এখনো আশ্চর্য লাগে। অল্প বয়স থেকেই মনে হতো, লাল রংটা আমার জন্য সৌভাগ্যের। এই ধারণা জন্মেছিল আগের বেশ কিছু ঘটনার জন্য।’
ফজলুল কবির তখন ব্রাহ্মণবাড়িয়ার ফোর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করেন। ২৭ মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু করেন, সে সময় গুটি কয়েক পোশাকের সঙ্গে এই শার্টটিও ছিল। ‘শার্টটির রং উজ্জ্বল হওয়ায় আমি এটির ওপরে জ্যাকেট পরতাম। এই শার্ট গায়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি অনেকবার,’ বললেন ফজলুল কবির।
মে কি জুন মাসের একদিনের ঘটনা। কুমিল্লার সীমান্ত এলাকা ধনপুরের সাব সেক্টর কমান্ডার তখন ফজলুল কবির। এখানকার একটা পাকিস্তানি চৌকি তিনি রেকি করতে যান লেফটেন্যান্ট মাহবুবুর রহমান, হাবিলদার মান্নান ও একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে সঙ্গে নিয়ে। অলিখিত নিয়ম ছিল—যে পথে যাবে, সেই একই পথে ফেরা চলবে না। কিন্তু এই নিয়ম ভেঙে ফেলেন তাঁরা। ফেরার পথে পাকিস্তানি সেনাদের অতর্কিত আক্রমণে পড়েন। একটা ছোট্ট খালের ওপর মরা গাছ ফেলে সেতু তৈরি করা ছিল। সেটা পার হওয়ার সময় বৃষ্টির মতো ছুটে আসতে থাকে গুলি। ‘কিছু না ভেবেই আমরা খালের কাদা পানিতে লাফিয়ে ক্রল করে এগিয়ে যেতে শুরু করি। একটু এগিয়েই জঙ্গলের দিকে দৌড়ে যাবার সময় আবার ঝাঁকে ঝাঁকে বুলেট। শোঁ শোঁ শব্দ হচ্ছে। আমরা দৌড়াচ্ছি, তবে গায়ে কোনো গুলি লাগছে না। রূপকথার মতো বেঁচে ফিরলাম সেদিন। সেদিনও গায়ে লাকি শার্ট!’ আরেক দিন একটা গুলি এসে জ্যাকেট ফুটো করে বেরিয়ে যায়। ভেতরে জামাটা একদম অক্ষত।
এই শার্টটি শুধু ফজলুল কবিরের সৌভাগ্যের প্রতীকই নয়, এটি আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথারও এক অনন্য স্মারক। এই শার্ট আমাদের মনে করিয়ে দেয় আরেকটি শার্টের কথা। উনসত্তরে গণ-আন্দোলনের শহীদ আসাদের শার্ট। ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’—কবি শামসুর রাহমান অমর পঙ্ক্তিতে অম্লান করে রেখেছেন সেই শার্ট।
ফজলুল কবিরের সৌভাগ্যের জামাটি আমাদের বিজয়ের পতাকা হয়ে অনুপ্রেরণা জোগাবে প্রজন্ম থেকে প্রজন্মে। সেটি এখন ঠাঁই পেয়েছে ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর ‘বিজয় কেতনে’।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×