somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ত্রের ব্যবহার সবখানেই, নড়বড়ে নড়াইল

৩১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে সেচ মৌসুম তাই ভাবছিলাম বিদ্যুতের উপর আরেকটা লেখা লিখব আর তাতে একটু রাজনৈতিক আলাপও থাকবে কারণ সরকার সম্প্রতি যে হলুদ কার্ড দেখেছে তার প্রধান কারণ সমূহের মধ্যে যেমন অনিয়ন্ত্রিত দলীয় আচারণ আছে তেমন মূদ্রাস্ফিতি, আইন শৃংখলা ও বিদ্যুৎ স্বল্পতাও সমান ভাবেই আছে । কিন্তু আজ আর বিদ্যুৎ নিয়ে লেখা হবে না, একটা নিউজ শুনবার পর কোন ভাবেই ওটা ছাড়া আর কোন কিছুতে মন নিতে পারছিনা । বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষনা করেছে আর তার জের ধরে নড়াইলে হরতাল, বাংলাদেশের বড় অস্ত্রের আরেক দফা ব্যবহার।

অবাক হলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐ হরতালে নিঃশর্ত সমর্থন দিয়েছে সাথে বিএনপি ও আছে সহ অস্ত্রধারী হিসেবে । দাবী একটাই অসুস্থ্য মাশরাফিকে দলে নিতে হবে, উনি খুড়িয়ে খুড়িয়ে গিয়ে সেহবাগ, পিটারসেন বা ক্যালিজকে বল করবেন আর নড়াইলের মানুষদের তাতে মন ভরবে। মাশরাফি খেলতে পারলে আমারও ভালো লাগতো, তার মতো লড়াকু ক্রিকেটারের এমন বড় আসরে আসলেই দরকার অনেক কিন্তু আনফিট থেকে কেউ তো সাংবাদিকদের সামনে কেঁদে দলে জায়গা পেতে পারেন না।

নড়াইলের সাধারণ মানুষ না হয় আবেগের বসে একটা হরতাল ডেকেই দিয়েছেন তাই বলে কি রাজনৈতিক দল গুলোর এমন সময়ের সুযোগ নেওয়া প্রয়োজন? ইসলামি চেতনার দল হিসাবে কি খেলাধুলার কোন ইস্যু নিয়ে হরতাল সমর্থন করা যায়? সমর্থন মানে তো ক্যডার সাপ্লাই, ভাংচুর, দলীয় সাংবাদিকদের দিয়ে পত্রিকা ভরে ফেলা, পুলিশের বাহুতে ভর করে সরকারের দাদাগিরি ফলানো, আবার নতুন হরতালের পায়তারা ।

মাশরাফির এ সময়ে কান্না-কাটি না করে বাস্তবতা মানা উচিৎ কারণ ৮ ফেব্রুয়ারিতেও সুযোগ মিলতে পারে আর না মিললেও তাতে এতো কষ্টের বহিঃপ্রকাশ ঘটানো উচিৎ নয় তার মতো জাতীয় তারকাদের । তার এ হতাশা আমাদের হরতাল ব্যাংক কে সমৃদ্ধ করলো, সুযোগ সন্ধানী পলিটিক্যাল দলকে মন্দ শক্তি যোগাল ।

লিমিটেড স্কেলে এ ব্যাপারটা দেখা যায় না, আমাদের মাশরাফি এ হরতালের মধ্যমনি হয়ে ম্যারাডোনা, মোহাম্মদ আলী আর সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন ওদের ভক্তরা ওদের ভালোবেসে প্রাণ দিলেও দেশ অচল করবার কথা ভাবেনি ।

এ দেশের কি হবে ভোটের জন্য হরতাল, ভাতের জন্য হরতাল, খেলোয়াড়ের জন্য হরতাল, ক্ষমতা না পেয়ে হরতাল, সব কিছুতে হরতাল, মানুষের রিপাবলিক থেকে তা আজ হরতালের উপত্যকা ।

মাশরাফি থাক না থাক, হরতাল হোক না হোক আমাদের ভাল খেলতে হবে এ বিশ্বকাপে । খুব বেশি জাতীয় অর্জন নেই সম্প্রতি এক ক্রিকেট ছাড়া, এটাতেই সুখ পেতে চাই --------
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×