somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মৃত্যু এবং আমাদের সংবাদপত্র

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোবহান বাগে ছিনতাইকারীদের ব্যাগ টানাটানিতে রিকশা থেকে পড়ে গিয়ে এক মহিলা মারা গেছেন। একই ঘটনার বর্ণনা দিচ্ছে আমাদের সংবাদপত্রগুলো কতরকম ভাবে তার একটা তুলনা দিলাম।
*****************************
প্রথম আলো বলছে -
“ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ২৪ অক্টোবর আয়েশা বান্দরবানে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল সকালে তিনি শ্যামলী পরিবহনে রাজধানীর পান্থপথে এসে নামেন। সেখান থেকে রিকশায় লালমাটিয়ার ভাড়া বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।“

**************************
সমকাল বলছে -

“রিপার স্বামী আওলাদ হোসেন শিমুল সমকালকে বলেন, ইব্রাহিম নামে কাউকে আমরা চিনি না। তার সঙ্গে রিপা বা আমাদের কারও কোনো সম্পর্ক ছিল না। তা ছাড়া রিপা কোথাও বেড়াতে যায়নি। সে বোনের বাসাতেই ছিল। সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।রিপার বড় বোন সীমার মেয়ে মালিহা মির্জাও সমকালকে বলেন,খালা (রিপা) রাতে আমাদের বাসায় ছিল। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই খালা বাসা থেকে বের হয়। অবশ্য তাজমহল রোডের স্কুলে সš-ানকে পৌঁছে দিয়ে লালমাটিয়ার বাসায় ফেরার পথে রিপা কেন ঘটনাস্থল সোবহানবাগ এলাকায় গিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি স্বজনরা। তা ছাড়া স্কুলের সময়টা আরও পরে।“

*********************************
ইত্তেফাক বলছে -

“রিপার স্বামী মোহাম্মদ শিমুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালে রিপা প্রাতঃভ্রমণে বের হয়েছিল। এ সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

**********************************
বাংলাদেশ প্রতিদিন বলছে -

“ নিহত রিপার ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, সোমবার রাতে তিনি রিপা তার মেয়ে রাইশাকে (৮) তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানমন্ডিতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে রিপা সকালে লালমাটিয়ায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
********************************************
আমাদের সময় বলছে -

ঘটনার প্রত্যদর্শীর বরাত দিয়ে রিপার ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, রিপা সোমবার রাতে মেয়ে রাইসাকে তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানম-িতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে গতকাল ভোর পৌনে ৭টার দিকে তিনি রিকশাযোগে লালমাটিয়ার দিকে আসছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিপার বন্ধু ইব্রাহিম খানের বরাত দিয়ে ধানম-ি থানার ওসি আবু বকর জানান ভিন্ন কথা। তিনি বলেন, গত ২৪ অক্টোবর ইব্রাহিম খান ও রিপা বান্দরবনে বেড়াতে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থেকে গতকাল ভোরে পাš’পথের বাস কাউন্টারে নেমে রিকশাযোগে লালমাটিয়ার দিকে যাচ্ছিলেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×