চেক প্রতারণার মামলায় মডেল ও অভিনেতা শিমুলের জামিন
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেক প্রতারণার মামলায় চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিন নিলেন মডেল ও অভিনেতা মনির খান শিমুল।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুইয়ার আদালতে হাজির হয়ে জামিন নেন তিনি।
চেক প্রত্যাখ্যাত হওয়ার (ডিজঅনার) অভিযোগ এনে গত ১১ নভেম্বর আদালতে শিমুলের বিরুদ্ধে এই মামলা করেছিলেন চট্টগ্রাম ক্লাবের কর্মকর্তা এম আরিফুর রশিদ। মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত আসামি শিমুলকে হাজির হতে সমন জারি করেছিলেন।
বাদীর আইনজীবী মজিবুর রহমান ফারুক সমকালকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করার পর মঙ্গলবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৭ ডিসেম্বর এনলাইটেন এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী হিসেবে চট্টগ্রাম ক্লাবের ফ্লোর ভাড়া নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিমুল। ভাড়া বাবদ মোট আট লাখ টাকা বিল হয়, যার মধ্যে দুই লাখ চল্লিশ হাজার টাকা বকেয়া ছিল। এ টাকা পরিশোধে গত ১৪ জানুয়ারি শিমুল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি চেক দেন। কিন্তু পর্যাপ্ত তহবিলের অভাবে চেকটি প্রত্যাখ্যাত হলে চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ শিমুলের বিরুদ্ধে মামলা করে।
http://www.samakal.net/2014/12/02/102356
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন