somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।।আমাদের ঐশিরা , আমাদের শান্তরা …।।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কী এক দেব শিশু জঠরে ধারণ করলে জননী !
জীবনের অনিবার্য্য চাওয়া -পরম আত্মজা ,
পৃথিবীর তাবৎ জনকের কাঙ্খিতা নিসর্গ ।
একমাত্র তুমুল বিশ্বাসকে পুঁজি করে বিশ্বাসঘাতক
আর প্রাণঘাতক রুপে বেড়ে উঠে একোন ভীনগ্রহী এলিয়েন ।
মূহুর্তেই স্তব্ধ করে দিল জনক -জননীর টেলিপ্যাথিক সহাবস্থান !!
সব জনক-জননীরাইতো সন্তানদের পৃথিবীতে
বাসযোগ্য করে গড়ে তোলে -
তীলে তীলে মাকরসার পরিণতি ভোগ করে !
( মনুষ্য জীবনতো মাকরসার সাথেই তুলণীয়-
যেখানে সন্তানদের আজীবন আকরে ধরে
দেহের রক্ত-মাংস বিলীণ করে জীবনের হাট সাঙ্গ করে ! ) ।
পৃথিবীর তাবৎ মানূষ তাদের মৃত্যুদন্ডের পক্ষে ।
অথবা আজীবন বন্ধ্যা কিংবা অসমলিঙ্গের
‘ খোঁজাও ’ কামনা করে কেউ কেউ ।
যেন তারা বুঝুক – ¯স্রষ্টার সৃষ্টি বিকাশে
অন্তরায় সৃষ্টির সর্পিল নরক যন্ত্রণা !
অনেকেই চায়-
ঐশি আর শান্তরা ‘ঐশি’ ও ‘শান্তই’ হয়ে থাক,
যেন তাদের ঔরশে জন্ম নেয় আরেক ‘ঐশি’ বা আরেক ‘শান্ত’ ,
আর হারে হারে টের পাক আজীবন হাবিয়া দোযখের ওম !
বড়ো এক সময় গেছে – কালের গর্ভে হারিয়ে গেছে নিযুত ঘন্টা !
কালোত্তীর্ণ সময়ের ফাকে দেখা হয়ে ওঠেনি
নক্ষত্ররাজি পুর্ণ রাতের আকাশ ।
হেলায় ভোর হয়ে গেছে নিদ্রাতুর দীর্ঘ রজনী !
‘ নিদ্রার চেয়ে প্রার্থনায় মগ্ন হওয়া উত্তম’-
এ-ও তো ঐশিবাণি ,
তবু কেন আজ আমাদের আরেক ঐশিদের
আত্মহননে প্রলুব্ধ করে -
একমাত্র ‘নাম’, আর ‘ঘৃনার ঘুঙ্গুর' ?
কেন আজ নিরাপদহীন গোধুলীতে ফেরা -
একমাত্র আশ্রয় বেহুলার বাসরঘর ?
পাখিও তো নীড়ে ফেরে বিপদসঙ্কুলমুক্ত
ডানা মেলতে ।
বিস্তির্ণ মাটির গহ্বরও তো বৃশ্চিক আর
সরিসৃপের নিরাপদ আবাসস্থল !
নিরাপদ নয় শুধু আমাদের
জৌলুসভরা কামনার আপন নিবাস ।
যেখানে কোমড়ে যত্নে রাখা পিস্তল
অথবা ছুঁড়ির ফলা বিদীর্ণ ভেদ করে
নিজস্ব চিবুক !
এখানে লালসার ঐশ্চর্য্য আর অবহেলায়
জনকযুগলের স্নেহহীন 'ঐশি' কিংবা 'শান্তরা'
আজ "ঐশি" বা "শান্ত" তে পরিণত হয়ে
আমাদের বহুল আলোচিত জেন্ডার বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করে ।
কেন আজ ঐশি-শান্তরা গৃহের সদর দরজায় কড়া নেড়ে
শুনিয়ে যায়-‘নুলো ভিখিরীর' গান ?
কেন আজ এঁরা আমাদের হরিদ্রাভ মাঠজুড়ে
পড়ে থাকা অভিশপ্ত ঈশ্বরের ‘রুগ্ন ফসল’ ?
যখন কিষানের ঘরে আসবেনা আর নবান্নের লালিত উৎসব ?
ইদানিং ‘ভালোবাসা’ আর ‘সততার’ সাড়ির বিশেষণগুলো
বাংলা অভিধানে বড়ো বেশী বেমানান ।
হয়তো তা চিরকালের জন্য মুছে দিতে কোন একদিন
দেশজুড়ে চলবে হরতাল আর রাস্তায়
গাড়ি পোড়ানোর মহোৎসব !
কি হবে বসতবাড়ির বর্হিদরজা খোলা রেখে
‘চোর’, বাটপার আর ছেচ্চরদের সাথে সখ্য গড়ে ?
বুমেরাং হয়ে তাই ঐশি-শান্তরা কুপিয়ে চলে আমাদের
বিপন্ন মানবিকতা ।
কি হবে এদের বিচার করে ? সমাজবিজ্ঞানীরা কি বলেন ?
বরং আজ মহাসমারোহে বিচার হোক নিজেদের-
এই পললভুমির মান্যবর সকল নাগরিকের নামে
চার্জশিট দাখিল করুক – কোন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা !
আর বিচারের রায়ে মৃত্যুদন্ড হোক আমাদের মানবিকতার,
‘ঐশি বা ‘শান্তদের’ নয় ।।

##( অতি সম্প্রতি মফস্বল শহর পঞ্চগড়ের একটি মহল্লায় আপন মা-বাবাকে কুপিয়ে হত্যা করেছে ‘শান্ত’ নামীয় এক পাষন্ড ছেলে । আপন সন্তানের হাতে খুন হওয়া আমাদের সমাজে একটি ব্যতিক্রম ঘটনা ! একটি প্রশ্ন আমরা যারা বাবা-মা এর কাছে কুঁড়ে কুঁড়ে খায় আর তা হচ্ছে ‘ আমাদের গন্তব্য কোথায়' ? আমরা কোথায় যাচ্ছি । আমাদের একান্নবর্তী ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ফাস্ট লাইফের জৌলুসভরা সিঙ্গেল ফেমিলী কোথায় নিয়ে যাচ্ছে ? এর জবাব কি কারো কাছে আছে ….? )

++++++++++++
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×