।। সময়ের ডাক ।।
২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুইতো 'শকুন' দেহজ উকুন
পঁচা বিষ্ঠা ছড়াস,
'জাহান্নামী লাকরী' মুখে
আগুন কেন ভরাস ?
কিসের অভিশাপে তোর
ভোতা নাসারন্ধ,
সুস্থদেহে নাসারন্ধে
পাওনা দুর্গন্ধ !
ফুলের মতো জীবনে তুই
নর্দমারই খাদক ,
এই নেয়ামত শরীর জুড়ে
ভরাস কেন 'মাদক' !
'মাদকই' তোর বসতবাড়ী
'মাদকই' তোর ঘর,
মায়ার বাধন আপনজন আজ
সব হয়েছে পর ।
এই দেহ তোর দেহ'তো নয়
কষ্ট দিস কারে ?
সব থেকে যে কষ্ট পায়
'পাক-পরোয়ারে' ।
বিষ্ঠা- পঁচা গলায় পুরে
কী সুখ তুমি পাও ,
ক্ষনিক সুখের মোহে কেন
স্বর্গসুখ হারাও ।
এবার একটু ক্ষান্ত দে তোর
'মৃত্যু' কখন হবে -
বলতে পারিস ? এই পাপের কী
দায় কাঁধে কেউ নেবে !
'সত্য -ন্যায়' এর পথে চলে
সবারে করো আপন ,
'সৎ মানুষির' সাথে করো
'সৎ জীবন যাপন ' ।
'একজীবনে আসবেনাতো
'স্বর্ণ সময় আর,
মাদককে 'না' বলে করো
জীবনকে উদ্ধার ।
'উদ্ধারে'তো হাজার মানুষ
'ভালো'তো বাসবেই,
বদ্ধ ঘরে অন্ধকারে
'আলো'তো আসবেই ।
=======


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন