।। উপরি পাওনা ।।
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুই তো ঠকাস
মানুষ ভুগাস
তুই বড়ো ইবলিশ,
‘উপরি পাওনার’ বিনিময়ে
নাগরিক সেবা দিস !
শোসিতের তো চামড়া ছিলে
বানাস সখের মাদুর ,
খাবলেতো খাস দেহের মাংস
রক্তচাটা বাদুর ।
‘উপরিটাতো’ আমজনতার
রক্ত ক্ষরণ,
নিত্য করো গণমানুষের
অধিকার হরণ ।
‘উপরি’তো “উপরঅলার”
হাতের মুঠোয় থাকে,
'রুটি রুজির' বরকতে তা
জমবে কোন ফাঁকে ।
এবার একটু ক্ষান্ত দে তোর
‘মৃত্যু’ কখন হবে -
বলতে পারিস ?‘ এই পাপের কী
দায় কাঁধে কেউ নেবে !
‘সত্য -ন্যায়’ এর পথে চলে
মিথ্যাকে বর্জন,
‘সৎ মানুষির’ সাথে করো
সদুপার্জন ।
‘চাকুরীকে’ ‘চাকুরী’ নয়
‘কাজ’ হিসেবে ধরো,
'কাজ পাগল' এক মানুষ হয়ে
মানবসেবা করো ।
‘সেবাব্রত’ পেয়ে মানুষ
ভালোতো বাসবেই,
অন্ধকারে বদ্ধ ঘরে
‘আলোতো’ আসবেই ।
===========

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন