somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। বর্ষায়ী বিষাদ ।।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেইসময় বর্ষায় টইটম্বুর
আমার ছোট্ট `হলধর' গ্রাম -
পেছনে বয়ে চলা
খরস্রোতা 'চাওয়াই' ।
আমাদের শৈশবে
নদীর দুকুল ছাপিয়ে '
বর্ষা আসতো ফি বছরে,
এখন যেমন অনায়াসে
আসে শরীরে অসুখ-বিসুখ ।

'প্রাইমারি টিচার বাবার'
স্কুল ছিল নদীর ঠিক ওপারে ।
একবারের কথা মনে আছে-
বর্ষার স্রোতসিনী 'চাওয়াই'
সাঁতরে পার হচ্ছেন বাবা !
এপারে আমরা দু'ভাই-
বাবার ডুব সাঁতারে
নদী পার হওয়া দেখছি ।
খর স্রোতের বিপরীতে
বাবার সেকি যুদ্ধ !
- বাবা পেরে উঠছেননা !
ফলাফল যা.....
বাবার স্রোতের
টানে ভেসে চলা -
যেমনটা বাজার মূল্যের উদ্ধর্গতিতে
আমাদের ভেসে চলা হরদম ।
তারপর-
ভেসে ভেসে অনেকদুর ....
বাবা ভেসেই চলছেন যেন
সময়ের স্রোতে অনন্তকাল -
ভেসেই চলছেন- ভেসেই চলছেন !
এপারে তখন 'কান্না'র বিকল্প
কিছুই ছিলনা আমাদের ।
বাবা অনেক দুরে স্রোতের টানে
নদী পার হয়েছেন ঠিকই,
কিন্তু কিছু বুঝে উঠবার আগেই
মেজভাই তাগিদ দেয়-
'চল্ - বাড়ি ফিরে চল্' ।
তখন 'সাইন ল্যাংগুয়েজ'
এর কিছুই বুঝতামনা আমি,
যা দুর থেকে বাবা জানান দিয়েছেন।
হু-হু করে দীর্ঘক্ষণ কেঁদেছিলাম-
বাবার নদীর স্রোতে ভেসে
যাওয়া দেখে ।
দীর্ঘদিন বাবার নদীতে
ভেসে যাওয়ার স্মৃতি ধারণ করে
কতোবার চোখ ছল্ ছল্
করে উঠতো নিরবে ।।
তখন অনেক কিছুই
বুঝতাম না !
এই যেমন-
'বাবার ফেস মুভমেন্ট'
কিংবা 'বডি ল্যাংগুয়েজ' !
-'মেজভাই' যা অনায়াসে
বুঝতো ঠিকই ।
আজ দীর্ঘ দিন পর -
আমিও বাবার মতো
সময়ের স্রোতে ভেসে চলছি ।
কখনও ডুব সাঁতারে
কিংবা-
স্রোতের বিপরীতে পার হওয়ার
জীবন যুদ্ধ চলছে হরদম !
শুধু ভেসেই চলছি- ভেসেই চলছি অনন্তকাল !!
'বাবা' তাও নদী পার হয়েছেন ঠিকই
কিন্তু আমি পারিনি ।
কেননা , আমিতো কখনো বাবার
'ফেস মুভমেন্ট' - 'বডি লেংগুয়েজ'
অথবা দুরে থেকে জানানো
'সাইন ল্যাংগুয়েজ'
বুঝতে পারিনি - কিংবা সেভাবে বুঝার
চেষ্টাও করিনি কোন দিন !
-যেভাবে বুঝেছিলেন
'মেজভাই' অনায়াসেই ।।
========

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×