somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

।। পঞ্চগড় নামা ।।(**) - আহমেদ রুহুল আমিন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচমিশালি নামের বাহার
আছে পঁচাগড়ে /
পাঁচ - পাকোতে জাগার নামলা
দেখেন মজা করে ।
সবায় জানি পাঁচটা গড়ে
মিলে পঞ্চগড় /
'ভিতরগড়- 'মীরগড়'
আছে 'দেবনগর' ।
পঞ্চগড়ের 'রাজনগর'
'হোসেনদিঘীর গড়' /
এইডা পইছে ইন্ডিয়াত
আরহ আছে নগর !
'তেতুলিয়ার' 'আজিজনগর',
'বোদাত' 'ভাসাইনগর' /
ছিটমহলের নয়া নাম
পইছে ‘সিরাজনগর’ ।
এবার দেখেন নামলা কেনং
হামার জেলার ঠাঁট /
তেতুলিয়াত 'গছের' বাহার
পঁচাগড়ত 'হাট' ।
'খাটিয়াগছ', 'কাওরগছ'
আছে 'মুনিগছ' /
'মুর্খাগছ' , 'মালিগছ'
যায়না- 'গণাগছ' ।
'ময়নাগুড়ি', 'জামরিগুড়ি'
ওপার 'শিলিগুড়ি' /
'ধুবগুড়ি' ছিল্ সবমিলিয়ে
জেলা জলপাইগুড়ি ।
পঁচাগড়ত 'মডেলহাট'
পাশ্বত 'দেওয়ানহাট' /
গ্রামের নাম 'গলেহাহাট'
আরহ 'চাকলাহাট' ।
'বিরাজোত', 'বদিনাজোত'
'সাহেবীজোত' গেলে /
'খালপড়া','ডাঙ্গাপড়া',
'পতিপড়া' মিলে ।
'হাট'-'পড়া'- 'জোত' আছে যত
সদর উপজেলায় /
'পুর' আর 'বারোর’ বাহার দেখ
'আটোয়ারীত' মেলায় ।
'মির্জাপুর', 'কালিকাপুর'
আরহ 'বলরামপুর' /
'বারোঘাটি' - 'বারোআউলিয়া'
আছে 'লক্ষীপুর' ।
এবার দেখি 'বোদাত' হামার
কি নাম আছে দেশী /
'ময়দানদিঘী','নয়াদিঘী'-
দিঘীর বাহার বেশী ।
'ভিমপুকুরী', 'খাঁপুকুরী'
এইলাও দিঘীর নাম /
'বগদুরঝুলা', 'ব্যাংহারী' সব
বিদঘুটে নাম-গ্রাম ।
'শালডাঙ্গা','শিয়ালডাঙ্গা',
'হাজরাডাঙ্গা' আর /
'দেবীগঞ্জত' আছে ‘ডাঙ্গা’
‘গঞ্জের’ সমাহার ।
'কালিগঞ্জ','টেপ্রিগঞ্জ'
আরহ 'ভাউলাগঞ্জ'/
দেবীচৌধুরানীর বন্দর-
সদর দেবীগঞ্জ ।
‘পঞ্চরুপে’ - ‘পঞ্চগড়’
ছোঁয়ায় যাদুর কাঠি /
সরল মনের মানুষগুলা
দারুণ ‘পরিপাটি’ ।।
--------------
(**) পঞ্চগড় জেলার 'পঞ্চ নগর' বা 'পাঁচ গড়' এর সমাহার নিয়ে চমকপ্রদ নামকরণ বিষয়টির পাশাপাশি আরোও একটি মজার বিষয় পঞ্চগড়ের স্থানীয় ভাষায় তুলে ধরলাম ।

কয়েকটি শব্দার্থ : পঁচাগড়-পঞ্চগড়ের পুরোনো নাম । পাঁচ পাকোতে জাগার নামলা - পাঁচটি উপজেলার চতুর্দিকে জায়গার নাম গুলো । এইডা পইছে ইন্ডিয়াত- এটা ভারতে অবস্থিত । আরহ- আরো । কেনং-কেমন । বোদাত হামার -আমাদের বোদা উপজেলায় । এইলাও -এইগুলোও । জোত,গছ,হাট,পুর,পড়া,গুঁড়ি,পুকুরী, দিঘী,গঞ্জ, বারো - এলাকাভিত্তিক জায়গার/গ্রামের নাম । আটোয়ারীত মেলায় - আটোয়ারীতে মিলিয়ে ।যায়না 'গণাগছ' - 'গণাগছ' একটি গ্রাম, তেতুলিয়ায় এরকম আরো 'গছ' রয়েছে ।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×