।। 'মৃত্যু' ।। - আহমেদ রুহুল আমিন ।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন যখন ব্যতিক্রম
সবার কিছু কিছু,
'মৃত্যু' তখন আসছে ধেয়ে
তোমার পিছু পিছু ।
হতে পারে বয়সটা তোমার
ষাট কিংবা কুড়ি,
'মৃত্যু' আসে চুপিসারে
মিলছেনা যার জুড়ি ।
'মৃত্যু' আছে রাস্তাঘাটে
'মৃত্যু' আছে পাড়ায়,
'মৃত্যু' যেথা আছে সেথায়
ভুল পথে পা বাড়ায় ।
'মৃত্যু' যখন খুনির হাতে
লক্ষ টাকার 'হায়ারে',
'মৃত্যু' এসে গল্প শোনায়
একটি 'ক্রসফায়ারে' ।
'মৃত্যু' আছে জলের কাছে
'মৃত্যু' থাকে আকাশে,
ঘটনা হয় দূর্ঘটনা
'মৃত্যু' ভাসে বাতাসে ।
'মৃত্যু' আছে বিদ্যুতে
হাত পা তখন টাটায়,
'মৃত্যু' আসে বৃষ্টি হয়ে
বিজলি পড়া 'ঠাডায়' ।
কিছু কিছু 'মৃত্যু' আছে
'কোশ্চেনেই যার এনসার',
টেরটা'তো পায় হারে হারে
শরীরে যার 'ক্যানসার' ।
অবহেলিত 'বার্ধক্যের'
'মৃত্যু' আসে কামনায়,
হাজার বার চাইলেও তা
দেখা দেয়না সামনায় ।
আষ্টে পৃষ্টে জড়িয়ে আছে
'মৃত্যুর' এক বিশাল জোক,
কেউ জানেনা কখন কোথায়
কিভাবে এই কাটবে শোক ।
উড়ছে যখন মাথার খুলি
উড়ছে যখন বাসের ছাদ,
সবচেয়ে আজ সড়কপথে
বাস করে'তো "মৃত্যু ফাঁদ" ।।
===========
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন