।। মফস্বল সাংবাদিক ।।(**) - আহমেদ রুহুল আমিন ।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমাজটা ঘুণে ধরা
দূর্নীতি,অন্যায়,
প্রাকৃতিক দুর্যোগ,খরা
কিংবা বন্যায় ।
শোষিতের চামড়ায়
শোষকের কর্ষণ,
রাহাজানি, চুরি আর
খুন কিংবা ধর্ষণ ।
চোখ বুজে দেয় ঘুম
আম যতো পাবলিক,
হারাচ্ছে তারা নিত্য
বিবেকের তাবলিগ ।
একজনই জেগে থাকেন
দেখেন ডান- বাঁ-দিক,
সমাজের বিবেক তিনি
মফস্বল 'সাংবাদিক' ।
কেউ বলে 'সাংঘাতিক'
কেউ বা বলে যা তা,
আসলেই'তো 'সাংঘাতিক'
'আতে' লাগলে 'ঘা' টা ।
গর্তের গভীরে কী
খুঁড়ে খুঁড়ে ধাপে ধাপ,
কেঁচো খুঁজে বের করেন
ইয়া 'অজগর সাপ' ।
কেউ জানায়না কিছু
কেউই নয় সাপোর্টার,
মানুষের কল্যাণে
তিনি হন 'রিপোর্টার' ।
হিংস্রতা, হানাহানি
যতো সংঘাত যা তা,
নিমেষেই নেন খবর
যিনি 'সংবাদদাতা' ।
******************
সবার মন অবচেতন
আশ-পড়শীর নেয়না খোঁজ,
ঘটনা কী দূর্ঘটনায়
এড়িয়ে চলা হররোজ ।
গ্রাম পুড়ে ছারখার যখন
ছাইয়ের হয়না বার্ণলিষ্ট,
অন্তর পুড়ে অঙ্গার করে
সংবাদ ছাপেন 'জার্নালিস্ট' ।
একজনই'তো রাখেন খবর
দেখেন সবার গতিবিধি,
তিনি'তো আর কেউ নন
খোঁজ খবরের 'প্রতিনিধি' ।
দেশ,মাটি,মাতৃকাকে
'ভালবেসে' খান না,
উজাড় করে দেন শুধু
'ভালবাসা' পান না ।
মেঘে মেঘে যায় বেলা
সময় গড়ায় তার ফাঁকে,
সেই মানুষটির 'স্বর্ণসময়'
'জীবন সায়াহ্নের' ছবি আঁকে ।
বয়সের ভারে নেমে আসে
ভগ্নস্বাস্থ্যে দুর্দশা....,
তাঁর খবর আর কেউ রাখেনা
তিনি শুধুই 'প্রথিতযশা' ।
=============
(**) একজন 'প্রথিতযশা' সাংবাদিকের সম্মানে লেখা ।


সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন