ভোট-ভাতের সমীকরণ
২০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইজুদ্দী যুদ্ধে যাবে শত্রুরে সব করতে সাফ,
মা ডেকে কয় ওরে সোনা গন্ডগোলে যাসনে বাপ !
আইজুদ্দী বলে মাগো ভোটটা দিছ তাতে কী,
কপাল ঠুকেও জীবনভর জুটবেনা ভাত পাতে ঘি ।
মায়ের কথা এই নিয়তি শত জনমের মহাপাপ,
জীবন দিয়েও পারলে ঘোচা হা-ভাতের এই অভিশাপ ।
ক্ষমতাসিনের নখে ধার মুখে ছিল ভন্ডবোল,
আইজুদ্দীদের রক্তে নদী বান ভাসায় সেই গন্ডগোল ।
আজোবধি আইজুদ্দীরা ভন্ডবোলে কী মন দেয়?
ভোট আর ভাতের অধিকারে গন্ডগোলে জীবন দেয় ।
স্বাধীনতা‘তো একার কোন সস্তা কেনা রেশন নয়,
আজো কেন গন্ডগোলের বস্তা জেনারেশন বয় ?
আইজুদ্দীরা ঠিকই বুঝে স্বাধীনতার মানে কি,
ভোট আর ভাতের গন্ডগোল মা বুঝি আজ জানে কি ?
ভোটে-ভাতে সমীকরণ এই কথা আজ কে মানে ?
ভোট না থাকলে ভাত থাকেনা মায়ের চেয়ে কে জানে ?
======== 
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন