আকাশ নদী
০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক পৃথিবী -এক মানুষ -
এক মাটির কর্ষন,
স্রষ্টা দিল তাঁর মহিমায়
জমিনে বর্ষন।
সেই বর্ষনে রেজেক সবার
পশু- মানুষ কুল,
নিজস্বার্থে অন্ধ মানুষ
এমনিতেই ব্যাকুল।
সবার জন্য ভালোবাসা
অসীম রাশি রাশি,
স্রষ্টা দিল সবার ভাগে
সমান জলরাশি।
কিন্তু মানুষ মানুষ'তো নয়
হায়েনা-নেকড়ে,
গোগ্রাসে গিলবে একাই
মানচিত্র কেড়ে ।
মানুষ কুলের ভালবাসা
দিব্যি হারায় যদি,
অনেক ভেবে স্রষ্টা দিল
একটি 'আকাশ নদী'।
'নদীখেকো দেশ' ও মানুষ
তোমরা যতোই ভাবো,
'আকাশ নদী' বলে তোদের
মানচিত্র খাবো ।
গোগ্রাসে গিলবো যতো
কাটাতারের বেড়া,
দেশ- সীমানা- প্রাচীর খাবো
মানব সৃষ্ট ঘেরা।
পরিবর্তনের নতুুন ধারায়
এখন 'জলবায়ু',
দেশে-দেশে মানুষ হারায়
সহায় -সম্পদ - আয়ু। ----------------------------
ফটো কার্টেসী : বিবিসি বাংলা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন