সোনার টুকরো ছেলে (আবরার’কে উৎসর্গকৃত)
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনার বাংলা এই দেশেতে
সোনা ফলে মাটিতে,
সোনার টুকরো ছেলে কী হয়-
সোনায় ভরা খাটিতে.. !
বুকের মাঝে হাসন- লালন,
ধর্ম-কর্ম সঙ্গী যার,
এদেশ, মাটি, মা ও মানুষ
মুসলমানী ভাব-ভঙ্গি তার ।
তড়িৎ বিদ্যা, জটিল অংক
বিশাল কীনা সূত্র যার,
চর্চায় থাকে চর্যাপদ
সাহিত্য'তো পুত্র তার ।
মায়ের বদন মলিণ যখন
ফেসবুকে তার নয়নজল,
স্ট্যাটাসের কালি হয়ে
স্ক্রীনে করে টলমল ।
দেশ- মাটি- মার সম্ভ্রমে
হাতে নাঙা তলোয়ার,
স্ট্যাটাসে থাকে সদা হাজারো-
লাখো ফলোয়ার ।
এমন সোনার টুকরো কখন
মিলবেনা'তো মার্কেটে ,
সে কীনা আজ শিকার হলো
বিপথগামীর টার্গেটে... !
এমন সোনার টুকরো ছেলে
জন্মেনা'তো বারবার,
হতভাগ্য বাবা-মায়ের
নামটি দেয়া 'আবরার' (*)।
-------------
(*) সাত বছর আগে ‘আবরার’ নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছেলেটির মৃত্যু সারা জাতিকে নাড়া দিয়েছিল । সেই দুঃসহ স্মৃতি বুকে ধারণ করে গভীর স্নেহ ও ভালোবাসা নিয়ে রচিত এই কবিতাটি তার নামে উৎসর্গ করা ।
x

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন