somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

নিমকহারাম প্রজা (( পঞ্চগড় সদরের ভিতরগড় মহারাজার দিঘির উপাখ্যান অবলম্বনে ) ।

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই অনেক বছর আগে ..... ষাট-সত্তর দশকে । তখনও আমি বিদ্যালয়ে যাওয়া শুরু করি নাই । শিক্ষক বাবার সুবাদে বিদ্যালয় থেকে একবার গরুর গাড়িতে চড়ে পিকনিকে গিয়েছিলাম মহারাজার দিঘী । এই বিশাল দিঘীটির অবস্থান হলো পঞ্চগড় জেলাস্থ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় যা পঞ্চগড় তেতুলিয়া হাইওয়ে থেকে সাতকিলোমিটার ভিতরে পুর্ব দিকে অবস্থিত । দিঘীর বিশালত্ব দেখে তখন আমার শিশু মনে নানান গল্পে কল্পনার দোল খেত । বিশেষ করে, কথিত গল্পকথার আলোকে এই এলাকায় প্রচন্ড খড়ার কারণে প্রজা- সাধারণের জলকষ্ট অবসানের জন্য তৎকালীণ জলপাইগুড়ির পৃথুরাজ রাজার ধর্ম বিশ্বাস মতে তাঁর নিজ পুত্র রাজ কুমারের সপরিবারে এই দিঘিতে আত্মাহুতি দেয়ার বিষয়টি শিশুমনে প্রচন্ড ভাবাত.... !



হরেক রকম স্বপ্নেভরা
মধুর ছোট্টকাল,
রাজকুমারের গল্পগাঁথা
কাটতো মনে জাল ৷

সেইযে রাজকুমার একদিন
রাজকণ্যের খোঁজে,
দেশ হতে দেশ দেশান্তরে
ঘোড়ায় ছুটতো যে ৷

তেপান্তরের মাঠ পেড়িয়ে
তালমা নদীর কিনার,
ছুটতে ছুটতে আসলো শেষে
কাজলদিঘীর পাড় ৷

দিনের শেষে রাত্রি আসে
কুমার তারপর,
ছাতিম তলে ঘুমিয়ে পড়ে
পাড়ের উপর ৷

স্বপ্নে দেখে রাজকণ্যা
দিঘীর অথৈ জলে ,
গভীর ঘুমে অবচেতন
প্রাসাদ মহলে ৷

জলপরী সব ছিল যতো
রাজকণ্যার পাশে,
মধুর গানে ঘুম পারিয়ে
তাকে নিতে আসে ৷

রাজকুমার জেগে যেই
কাজলদিঘীর জলে –
ঝাঁপিয়ে পড়ে এক নিমেষে
গভীর অতল তলে ৷

সেখানে সে পাতালপুরে
রাজকণ্যার সনে ,
মহাসূখে রাজ্য গড়ে
প্রজার কল্যাণে ৷

দিঘীর ধারে ছিল যতো
প্রজা সাধারণ,
রাজ্য হতে তাদের কাছে
আসতো গুপ্ত ধন ৷

কেউ যদিবা মেয়ের বিয়ের
গয়না-গাটি যতো ,
চাইলে জলে আসতো ভেসে
ইচ্ছে মনের মতো ৷

কাসন-বাসন হাড়ি-কড়াই
চাইলে নতমনে,
দাওয়াতের সব সোনার বাসন
দেখতো জনে জনে ৷

ওয়াদা রেখে ভক্তিভরে
ফেরৎ দেয়া হলে,
ডুবতো জলে অন্ধকারে
অথৈ অতল তলে ৷

একদা এক কলিযুগের
মস্ত পাজি প্রজা,
কথায় করে বরখেলাপ
তাই বন্ধ হলো দরজা ৷

সেই থেকে কিংবদন্তি
থাকলো মহারাজা,
‘কলিযুগে’ বাস করে সব
‘নিমকহারাম’ প্রজা ৷৷
—————

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×