আমি, আপনি এবং আমরা সবাই ব্লগার। দেশের কোন খ্যাতনামা পত্রিকার সাংবাদিক নই। আমাদের কোন সম্মানী নেই, তারপরও বেহায়ার মত লিখি। বলে থাকি নেশা ও শখ।
আমাদের জীবনের কোন মূল্যই নেই ব্লগ কর্তৃপক্ষের নিকট। গত কয়েক দিন ধরে আমাদের এক ব্লগার ভাই যার নিক নাম হাসনা-হেনা, তার আসল নাম হল সেলাষ্টিয়ান পিনারু। তিনি মূলতঃ প্রথম আলোতে ব্লগিং করেন। যার বর্তমান বয়স ৪২।
তিনি দুরারোগ্য হেপাটাইটিস বি পজিটিভ (ক্যারিয়ার) ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ঢাকার ও চট্টগ্রামের ডাক্তার’রা তাকে ভাল চিকিৎসার জন্য মাদ্রাজের ভেলোর অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই চিকিৎসা করাতে কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার প্রয়োজন বিধায় তার পরিবারের পক্ষে তা যোগাড় করা তা অসম্ভব হয়ে পড়েছে।
তার সাহায্যের জন্য গত সেপ্টেম্বর ০১, ২০১১ আমি একটি কপি-পেষ্ট পোষ্ট দেই। তার পরিবার কোন ধরনের সাড়া না পাওয়ায় , আজ আবার নতুন করে পোষ্ট দেই।
দেখুন এখানে
কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করেছিলাম, পোষ্টটি ষ্টিকি করার জন্য করেন নাই, কোন সাড়া দেন নাই।
এ দিয়ে কি এটা বুঝা সঠিক নয় যে আমাদের ব্লগারদের কোন মানবিক মুল্য আমাদের ব্লগ কর্তৃপক্ষের নাই। তিনি কোন ব্লগের ব্লগার, সেটা বড় কথা নয়, তিনি আমাদের বন্ধু মানুষ, ব্লগার বন্ধু। আজ তার অবস্থা সংকটাপন্ন। টাকার অভাবে তার চিকিৎসা হয়না, পোষ্টটি ষ্টিকি করলে আমরা যারা সামর্থ্যবান আছি তারা এবং আমাদের বন্ধু মহলেও এটা বেশী করে প্রচার হত। 50 জনে প্রচার হলে অবশ্যই 2 জন অন্তত রেসপন্স করত। উপকার হত একজন অসহায় মৃত্যু পথযাত্রী ব্লগার বন্ধুর। আমাদের বিন্ধু বিন্ধু সাহায্যে তিনি হয়ত সুস্থ্য হয়ে উঠতে পারেন। মেয়ে ফিরে পেতে তার বাবাকে, স্ত্রী ফিরে পেত তার স্বামীকে। আমাদের আর এক ব্লগার বন্ধু তার বাড়ীতে কিছুক্ষণ আগে গিয়েছিলেন, দেখে এসেছেন স্ব-চোক্ষে তাদের অসহায়ত্ব।
আর এজন্যই বলছি, আমরা রাজনৈতিক কারনে যখন দেখেছি ব্লগার পরিচয়ে কাউকে পুলিশ ধরে নিয়ে গেছে কত আন্দোলন। কত দরদ ব্লগারদের জন্য, কিন্তু আজ যখন কেউ মৃত্যুর প্রহর গুনছে টাকার অভাবে চিকিৎসা না করতে পারার জন্য, তখন আমরা কেউ নেই। কি চমৎকার আমাদের মানবতা। ধীক এই সকল মানবাতবাদীদের। ধীক আমাদের মানবতার স্টান্ডার্ডকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

