বাচঁতে হলে (এইডস-১)
প্রতিদিন বিশ্বে চৌদ্দহাজার নারী পুরুষ,
এইডস এ আক্রান্ত হয়।
বাঁচতে হলে জানতে হবে,
এর বিকল্প কোন ব্যবস্থা নয়।
যুব সমাজ আক্রান্ত হচ্ছে-
এর সিংহ ভাগ অংশ জুড়ে।
মৃত্যুর ভয়াল থাবা ওদের-
জীবন খাচ্ছে খুড়েঁ খুঁড়েঁ
বাচঁতে হলে জীবাণূমুক্ত সুইসিরিঞ্জ
করতে হবে ব্যবহার।
তাহলে এইডস থেকে কেবল,
পেতে পারি আমরা প্রতিকার।
রক্ত যখন নেব আমরা-
রক্ত যখন দেব।
এইচআইভি আছে কিনা
সর্বপ্রথম পরীক্ষা করে নেব।
শারীরিক সর্ম্পকে যদি,
থাকে না কোন ঝুঁকি।
এইডস আপনার দরজায় এসে
দেবে না কখনও উকিঁ।
জানতে হবে (এইডস-২)
এইডস কি ভাবে হয়
জানতে যদি চাও।
সবার সাথে খোলামেলা
আলাপ করে নাও।
বাঁচতে হলে জানতে হবে
এটাই আসল কথা।
জীবনটা বাঁচাতে হলে
ভাঙ্গ নিরবতা।
প্রতিষেধক নয় প্রতিকারে
রক্ষা পাওয়া যায়।
জীবন বাঁচাতে হলে
এটাই একমাত্র উপায়।
জেনে রেখ জীবন একটাই
এবং মূল্যবান।
জেনে শুনে করো না তাই
মৃত্যর এ বিষ পান।
তুমি কি জান (এইডস-৩)
তুমি কি জান বন্ধু
কি করে এইডস হয়।
বাঁচতে হলে জানতে হবে
এর বিকল্প ব্যবস্থা নয়।
অন্যের ব্যবহৃত সুই সিরিঞ্জ
ব্যবহার করা নয়।
যদি কর তবে যেন
জীবানু মুক্ত হয়।
জীবন বাঁচাতে জরুরী প্রয়োজনে
যদি রক্ত চাই।
জানতে হবে জীবাণুমুক্ত কিনা
যে রক্ত পাই।
শারিরিক সম্পর্কে যদি
না থাকে কোন ঝুঁকি।
এইডস কারও দরজায় এসে
মারতে পারবে না উঁকি।
রক্ষা পাবে (এইডস-৪)
এইচ আইভি থেকে রক্ষা পেতে ,
জানা চাই কি করে হয়।
নিরাপদ থাকতে চাইলে
নেইতো কোন ভয়।
নিজেও সমাজ বাঁচাতে চাইলে
সহজে বাঁচানো যায়।
যৌন মিলনে নিরাপদ থাকা
অন্যতম সহজ উপায়।
জীবানুমুক্ত সুই -সিরিঞ্জ
যদি ব্যবহার করা হয়।
এইডস থেকে দুরে থাকা যায়
নেইতো মৃত্যুর ভয়।
রক্ত নেওয়ার আগে প্রথমেই
পরীক্ষা অবশ্যই করা চাই।
রক্ত নেব না আমরা যদি
এইচআইভি জীবাণু পাই।
এইডস থেকে তাহলে কেবল
রক্ষা পাওয়া যাবে।
এই নিয়ম মেনে চললে
জাতি রক্ষা পাবে।
যদিও এই লেখাগুলো আগেও ব্লগে প্রকাশিত হয়েছে। তার পরও আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে আবার সচেতনতার জন্য দিলাম।
আজ বিশ্ব এইডস দিবস। এইডস নিয়ে সচেতনতা মুলক কয়েকটি কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।