প্রাণী হত্যা একজন প্রাণিবিদ হিসেবে আমি কখনও সমর্থন করি না। কোন প্রাণিটা? যে প্রাণি প্রকৃতিতে প্রাকৃতিক পরিবেশে সংগ্রাম করে টিকে আছে। যে টা বিলুপ্ত প্রায় অথবা প্রকৃতিতে হুমকির মুখে আছে। এর বাইরে আমরা খাদ্যের জন্য কিছু প্রাণি পালন করি। যাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে গেলে হত্যা করতে হয়। এ হত্যা আমি সমর্থন করি এবং এদের খাবার হিসেবে গ্রহণ করি। এই প্রাণিদের ভেতর গোবাদি পশু থেকে শুরু করে মাছ পর্যন্ত সব ই আমার শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে আমাকে বেচে থাকতে সাহায্য করে।
আজ ঈদুল আজহা বা কোরবানির ঈদ। সংগত কারণেই পশু কোরবানি হচ্ছে কিন্তু অনেকেই ফেসবুকে এবং ব্লগে ইশারা ইংগিতে পশু কোরবাণিকে অমানবিক বলার চেষ্টা করছে তাদের কাছে কিছু সাধারণ প্রশ্ন রাখছি।
যারা পশু কোরবানি সমর্থন করেন না, তারা কি বাসায় কিংবা হোটেলে গরু এবং খাসির মাংস খান না?
ধরলাম তারা খায় কিন্তু জবাই করাটা দেখতে হয় না বলে কোন সমস্যা মনে করে না। কিন্তু আপনি অবশ্যই জানেন এটাকে হত্যা করে হয়েছে, এক্ষেত্রে আপনার পশু প্রেম কেন জাগ্রত হয় না।
ধরলাম আপনি মাংস খান না মাছ খান, সেক্ষেত্রে মাছও একটা প্রানি সেটাকেও খাবারের জন্য হত্যা করা হয়। এটাও অমানবিক, সেক্ষেত্রে মাছ খাওয়াও আপনার ঠিক হবে না।
ধরলাম আপনি মাছও খান না আপনি ডিম খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করেন। আপনি কি জানেন ডিম থেকে খুব সামান্য ধাপ পার করে একটি নতুন প্রানি জন্ম নেয়। আপনি একটা প্রানির ভ্রুণ খেয়ে ফেলছেন যেটাও অমানবিক এবং কোন প্রাণি মানুষের খাবারের জন্য ডিম পারে না সে সন্তান জন্ম দেয়ার জন্য ডিম পারে।
তাহলে আপনি ডিম খান না, আপনি শষ্যদানা বা ভাত ডাল খান।
আপনি কি জানেন উদ্ভিদেরও প্রাণ আছে, তারচেয়েও মারাত্মক কথা উদ্ভিদের যে অংশটি আপনি খান সেটা ফল এবং বীজ যেটা নতুন উদ্ভিদ জন্ম দেওয়ার জন্য উদ্ভিদ ধারণ করে আপনার খাওয়ার জন্য না। সেটাও আপনার খাওয়া ঠিক হবে না বিষয়টা মানবিকতার পর্যায়ে পড়ে না।
আমি দূঃখিত আপনার জন্য কোন খাবার খুজে পেলাম না কিন্তু আপনি বেচে থাকবেন কি করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




