রক্তিম! অনেক রক্তিম!
অনেক রক্তিম আমার স্বপ্ন গুলো
বিশ মাইল বেগে ছুটে চলা আমার চিন্তাগুলো
অনেক নীল! অনেক রক্তিম!
ফাঁদে আটকানো ঘুঘুর মতো কাতরাতে থাকা
একরাশ ধোয়ার আকুতির কাছে পরাজিত
বিলীন হয়ে যাওয়া তোমার অস্তিত্বের মতোই
রক্তিম! অনেক রক্তিম!
নিভু নিভু গ্রিন সিগনাল
কিংবা ফাল্গুনের আধটুকু বাঁকা চাঁদের মতো
সরল নয়, আর কিছুই সহজ নয়।
ছোটতে উন্মাদনার মতো পবিত্র নয়।
মুক্ত নয়, মলিন নয়, স্বপ্নীল নয়
শুভ্র নয়, অধীর নয় তোমার অভিনয়
পাপে সিক্ত তোমার প্রেম
রক্তিম! অনেক রক্তিম!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




