দেখাতে পারিনি আধারে জমে থাকা মিথ্যা ক্ষোভ
বাজিয়ে দেখিনি অতৃপ্ত তিক্ত নিষাদ ঘন লোভ
ছুটে মরেছি , প্রেমিকার মৃত্যুর আস্ফালনে
হারিয়েছি তার জবানিকা আলোর সরনে।
হত্যা করেছি নিজেকে আলক্ষ্যে নিবিড় স্মৃতিতে
দৌড়ে পালিয়েছি অকলুষিত দামিনীর চেয়েও তীব্র গতিতে
আমি আদতে আটকে পড়া এক কঙ্কের মতো
বার বার নিজেকে খোদাই করেছি পৌনঃপুন্যতায়
উত্তর পাই নি খুঁজে ,কেউ বলে নি কোথায় ঠিকানা
কেউ আশ্রয় দেয় নি, যেখানে সমগ্র প্রকর্ষ দাবি করা মানা
মিছে হাসি, মিছে সুখের জন্য প্রকাশ করেছি হাজারবার
অপেক্ষা করেনি ওরা,
পৃথিবী কোমলতা সৎকার করেছে আমায় বার বার
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ ভোর ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




