somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেনামাযীর সঠিক সংজ্ঞা: ১টি প্রচলিত ভুল ধারণার নিরসন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানীর রাহীম।

আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলমানের উপর দৈনিক ৫ ওয়াক্ত সালাত ফরয করেছেন। একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এই ৫ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। কিন্তু আজকাল অধিকাংশ মুসলামানই তাদের এই দায়িত্ব সম্পর্কে উদাসীন। বেনামাযীর সংখ্যা বেশী হওয়ার একটি কারণ হল এর সংজ্ঞা সম্পর্কে অস্পষ্টতা। আর এই অস্পষ্টতা জনসাধারণ তো দূরের কথা, অনেক আলেমগণের নিকটেই বিদ্যমান।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একজন বিশিষ্ট অধ্যাপকের জরিপে দেখা যায়, বাংলাদেশে ৫ ওয়াক্ত নামাযী ব্যক্তির সংখ্যা শতকরা ২ জন (মাত্র)। বাকী ৯৮ শতাংশের মাঝে কেউ কেউ মনে করেন, কোন নামায না পড়ে বছরে ২ ঈদের নামায পড়লেও নামাযীদের অন্তর্ভুক্ত থাকা যায়। আবার কেউ কেউ মনে করেন, প্রতি সপ্তাহের শেষে শুধু জুম'আর নামায পড়লেও নামাযীদের মধ্যে গণ্য হবে। আবার অনেকেই ভাবেন, দৈনিক ৫ ওয়াক্তের মাঝে ১/২/৩/৪ ওয়াক্ত পড়লেও নামাযী হওয়া যায়।

মুলত: এই ৯৮ শতাংশের প্রত্যেকেই পাক্কা বেনামাযী। শুধু শ্রমেই এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর পার্থক্য। কেউ কম শ্রম দিয়ে বেনামাযী, আবার কেউ বেশী শ্রম দিয়েও বেনামাযী।

এর কারণ কি?

যে কোন ইবাদাত ও আমল নির্দিষ্ট ও স্থির কোন সংখ্যা বিজড়িত হলে সেই সংখ্যা পূর্ণ করা না হলে ঐ আমলটি বিন্দুমাত্রও গণ্য হবে না। আবার ঐ সংখ্যার বেশী করা হলেও বিন্দুমাত্র গণ্য হবে না। উদাহরণ সমূহ:

১। যোহরের ফরয সলাতের ৪ রাকআতের ১ রাকআত ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে সালাম ফিরালে ৩ রাকআতও বিফলে যাবে। যোহরের কিছু অংশ বা অধিকাংশ আদায় হয়েছে বলা যাবে না।

২। ২ টি সাজদার ১ টি কেউ ইচ্ছাকৃত ভাবে বাদ দিলে ৪ রাকআত বিশিষ্ট পুরো সলাতই ব্যর্থ হয়ে যাবে।

৩। কা'বা শরীফের ৭ ত্বওয়াফের ১ টি ইচ্ছাকৃত ভাবে বাদ দিলে ১ ত্বওয়াফও গণ্য হবে না।

৪। সাফা মারওয়ার ৭ চক্করের ১ চক্কর ইচ্ছাকৃত ভাবে বাদ দিলে ১ চক্করও গণ্য হবে না।

অনুরুপভাবে কেউ যদি ৫ ওয়াক্ত ফরয সলাতের ভিতর ১ ওয়াক্ত ইচ্ছাকৃত ভাবে বাদ দেয় এবং পরবর্তীতে তওবা সহ ক্বাযা আদায় না করে তাহলে ঐ দিনের ১ ওয়াক্ত সলাতও গণ্য হবে না। অর্থ্যাৎ ৪ ওয়াক্তই বরবাদ হয়ে যাবে।

তাই আসুন আমরা সবাই ৫ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করে নামাযী হওয়ার চেষ্টা করি। কারণ, কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত, বেনামাযী মুসলিম থাকতে পারে না ( আরো জানতে দেখুন, বেনামাযী কি মুসিলম থাকতে পারে? )। আর অমুসলিম হয়ে মৃত্যুবরণ করার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম।

আল্লাহ আমাদের সবাইকে হক্ব কথা মানার ও বলার তওফীক্ব দিক। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাযী হওয়ার তওফীক্ব দিক। আমীন!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×