
কে তোমার সবচেয়ে প্রিয়? বাবা নাকি মা?
বাবা অথবা মা যদি এধরনের প্রশ্ন করেন তাহলে উত্তরটা দেওয়া কিছুটা কষ্টকরই বটে। তবে সন্তানদের কাছে তার মা সবচেয়ে প্রিয় যদিও কিছু ব্যাতিক্রম থাকতেই পারে।
গত কিছুদিন আগে ইউটিউবে অস্ট্রেলিয়ান এক বাবা তার পিচ্চি মেয়ের ভিডিও আপলোড করেছে। মেয়েটার বয়স এক অথবা দের বছর হবে। সে কথা বুঝতে পারে কিন্তু মা বাবা আর কিছু শব্দ করা ছারা তেমন কথা এখনো বলতে শিখেনি। ভিডিওতে প্রথমেই দেখা যায় বাবা তাকে প্রশ্ন করছে "তুমি কি বলতে পার মাছ কেমন করে শব্দ করে?" মেয়েটা মাছের শব্দ করে দেখায়। তারপর বাবা আবার প্রশ্ন করে "তোমার কান কোথায়?" মেয়েটা কানে হাত দিয়ে প্রশ্নের জবাব দেয়। তারপর আবারো প্রশ্ন "এটাই হচ্ছে শেষ প্রশ্ন ভাল করে চিন্তা করো ঠিকাছে?" "কে তোমার প্রিয় ডেড অর মা..." বাবার প্রশ্ন শেষ হওয়ার আগেই মেয়ে উত্তর দিয়ে দেয় মাম। তারপরই শুরু হয় মজার সব কান্ড।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


